Devlina: জীবনে যতই দুঃখ বা কষ্ট আসুক না কেন এগিয়ে যেতে হবে। নিজের মতন করে বাঁচতে হবে। অনেক আনন্দ করতে হবে। এমনই বার্তা দিলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina)। তার সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক পোস্টগুলো দেখলে খেয়াল করবেন ক্যাপশনে অদ্ভুত রহস্যময় কথা লিখছেন তিনি।
এগিয়ে যাওয়া, সমস্যার সমাধান পাওয়া ইত্যাদি। যে সমস্ত কথা লিখেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যার দ্বারা অনেকেই মনে করছেন, তাহলে কি বৈবাহিক জীবনে কোনো সমস্যা তৈরি হয়েছে? গৌরবের সাথে মনোমালিন্য হয়েছে তার?
যদিও সেসব খোলসা করে বলেননি। এদিন কালো রঙের একটি পোশাক পরেছিলেন তিনি। সাথে কালো সানগ্লাস আলাদা মাত্রা এনেছিলো। ক্যাপশনে লিখেছেন, ‘দুঃখ করার জন্য জীবনটা অনেক ছোট, তাই হীরের মতো উজ্জ্বল হও। শাকিরার মতো কোমর দোলাও। আর গরম তেলে জিরের মতো নাচো!’
যা দেখার পর একদিকে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন আবার কেউ কেউ প্রশ্ন করেছেন তার জীবনে কিছু হয়েছে কিনা। প্রিয় অভিনেত্রীর জীবন নিয়ে বেশ চিন্তিত সকলে। সবমিলিয়ে এই ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন তিনি নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিশেষ করে তার শরীরচর্চার ছবি ও ভিডিও তিনি তুলে ধরেন। এর আগে একবার শাড়ি পরে জিমে কসরৎ করার ভিডিও রীতিমতো তোলপাড় করেছিল সোশ্যাল মিডিয়া।

Sudeshna has been writing entertainment reports since 2021.