Ditipriya: লাল শাড়ি ও সোনার গয়নায় সেজে উঠলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তাহলে কি খুব শীঘ্রই বিয়ের সানাই বাজতে চলেছে? এমনই প্রশ্ন অনেকের মনে। তবে আসল বিষয়টি কিন্তু অন্য। আসুন সেটাই খোলসা করে জানা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে সোনার গয়নার দোকানে বসে সেজে উঠেছেন একাধিক গয়নায়। নেকলেস, চুড়ি, কানের দুল থেকে শুরু করে সবই রয়েছে সেখানে। কখনো আনমনে অন্যদিকে তাকিয়ে রয়েছেন আবার কখনো হাসিমুখে তাকিয়েছেন ক্যামেরার দিকে। আমরা সাধারণত দেখেছি বিয়ের আগে গয়না বাছাই করতে এভাবে সকলে ছবি তুলে থাকেন।
তাইতো দিতিপ্রিয়াকে এইভাবে দেখার পর অনেকেই মনে করছেন তাহলে হয়তো খুব শীঘ্রই তাদের পরিবারেও বিয়ের সানাই বাজতে চলেছে। কিন্তু আসল বিষয়টি তা নয়। এই সংস্থার হয়ে বিজ্ঞাপনী ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। সেই ছবিগুলোই ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
টলিউডের বিভিন্ন নায়িকারা গয়না বিপণন সংস্থার হয়ে কাজ করে থাকেন। ইতিমধ্যেই আমরা সেইসব ছবি দেখেছি। দিতিপ্রিয়ার ক্ষেত্রেও এবার তেমনটাই দেখা গেল। তার ছবিগুলো দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। প্রত্যেকে একটা কথাই বলছেন এই শাড়ি ও সাজে তাকে অপরূপা লাগছে দেখতে।
অনেকে আবার এও প্রশ্ন তুলেছেন কবে তাকে কনে সাজে দেখতে পাবেন? সেই অপেক্ষাতে রয়েছেন তারা। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি এবং প্রশংসিত হয়েছেন দর্শকমহলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.