অতিবৃষ্টিতে ফরাক্কার কাছে রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন

অতিবৃষ্টির জেরে ফের বিপর্যস্ত রেল পরিষেবা। বৃহস্পতিবার সকালে ফরাক্কার কাছে তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মাঝখানে রেললাইনের ধারে মাটি সরে গিয়ে ধস নামে। এর জেরে ডাউন লাইনের একাংশ বসে যায়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গমুখী একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। আটকে থাকা ট্রেনগুলির মধ্যে রয়েছে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। লোকাল ট্রেন পরিষেবাতেও এর প্রভাব পড়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিলডাঙা ও নিউ ফরাক্কার মধ্যবর্তী এলাকায় ডাউন লাইনের পাশে মাটি সরে যাওয়ার বিষয়টি নজরে আসে। পরিস্থিতি খতিয়ে দেখে ঝুঁকি না নিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এই প্রতিবেদন প্রকাশের সময় ফরাক্কার বল্লারপুরে দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং মেল। তার পিছনে রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

আরও পড়ুন,
Weather Report: কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা, সঙ্গে ঝোড়ো হাওয়া-বজ্রপাত! দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। ধসের জেরে বসে যাওয়া অংশ মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে মেরামতির কাজ সম্পূর্ণ ভাবে সন্তোষজনক হওয়ার পরই ওই লাইনে ফের ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আরও কোথাও রেললাইন বা সড়কপথে জল জমা কিংবা ধসের আশঙ্কা থাকছে।

আরও পড়ুন,
DVC Water: পরিস্থিতি দেখেই বড় সিদ্ধান্ত ডিভিসি-র, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ছাড়া হচ্ছে ১.২০ লক্ষ কিউসেক জল

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি চলবে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে। এই পরিস্থিতিতে রেললাইন মেরামতির কাজ দ্রুত শেষ করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করাই এখন রেল কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক