কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, হিরণের নতুন পোস্ট ঘিরে ফের চর্চায় বিয়ে বিতর্ক

অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে তাঁর আইনি বিচ্ছেদ এখনও সম্পূর্ণ হয়নি—এরই মধ্যে ঋতিকার সঙ্গে তাঁর সম্পর্ক এবং কথিত দ্বিতীয় বিয়ে নিয়ে একাধিকবার জোর চর্চা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সোশাল মিডিয়ায় হিরণ ও ঋতিকার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসার পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছিল। এবার ঋতিকার জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ্যে আনতেই ফের আলোচনার কেন্দ্রে হিরণ।

সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন হিরণ। ছবিতে দেখা যাচ্ছে, সাদা, গোলাপি এবং পিচরঙা বেলুনে সাজানো হয়েছে ঘর। রয়েছে জন্মদিনের কেক কাটার মুহূর্তও। ঋতিকার সঙ্গে একান্তে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেতা-বিধায়ক। ছবিগুলির সঙ্গে হিরণ লিখেছেন, “ঋতিকার জন্মদিন উদযাপন করলাম গতকাল। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হল। শুভ জন্মদিন ঋতিকা। আগামীর শুভেচ্ছা। ভালো থেকো। সুস্থ থেকো।”

পোস্টটি প্রকাশ্যে আসতেই দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এরপরই হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। বিশেষ করে অনিন্দিতা ও ঋতিকাকে ঘিরে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার হিরণের মেয়ের প্রসঙ্গ টেনে তাঁকে কটাক্ষও করেছেন। যদিও এই ধরনের মন্তব্য বা সমালোচনা নিয়ে এখনও পর্যন্ত হিরণ কিংবা ঋতিকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনিন্দিতার তরফ থেকেও এই বিষয়ে নতুন করে কোনও মন্তব্য সামনে আসেনি।

আরও পড়ুন,
Sourav-Suvosmita: প্রেমের জোয়ারে সৌরভ-শুভস্মিতা, ‘দীপ-ঝাঁপি’র রসায়ন এখন বাস্তবেও

এর আগে গত ২২ জুন ঋতিকা তাঁর ভাইঝির অন্নপ্রাশনের বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছিল হিরণকে। সেই ছবিগুলিও প্রকাশ্যে আসার পর তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। হিরণ ও অনিন্দিতার আইনি বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা থাকলেও, ঋতিকার সঙ্গে হিরণের ঘনিষ্ঠতা নিয়ে একাধিক ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। ফলে নতুন করে ঋতিকার জন্মদিন পালনের ছবি সামনে আসতেই পুরনো বিয়ে-বিতর্ক আরও একবার উসকে উঠেছে।

তবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি বা নেটিজেনদের মন্তব্যের ভিত্তিতে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। হিরণ, অনিন্দিতা বা ঋতিকা—তিনজনের কারও তরফেই এই বিষয়ে নতুন কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।

আরও পড়ুন,
‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’-এ মাতৃত্বের ঝলক সোহিনীর

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক