ইনস্টাগ্রামে পরিচয়, প্রেম থেকে বিয়ে! উত্তরপ্রদেশে খাটের নীচে তরুণীর দেহ, স্বামীর খোঁজে পুলিশ

ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেম। পরে বিয়েও করেছিলেন দু’জনে। কিন্তু সেই সম্পর্কের পরিণতি যে এমন ভয়াবহ হবে, তা ভাবতে পারেননি কেউই। উত্তরপ্রদেশের ঝাঁসীতে একটি বাড়ি থেকে খাটের নীচে উদ্ধার হল এক তরুণীর দেহ। ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর স্বামী। তাঁকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিবানী ওরফে সুধা। ঝাঁসীর শিপ্রি বাজার এলাকার ফৌজি তিরাহায় একটি বাড়ি ভাড়া নিয়ে স্বামী যশ ঠাকুরের সঙ্গে থাকতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, শ্বাসরোধ করে খুন করা হতে পারে শিবানীকে। জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে মধ্যপ্রদেশের গ্বালিয়রের বাসিন্দা যশের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল দাতিয়া জেলার বাসিন্দা শিবানীর। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে বিয়েও করেন তাঁরা। কর্মসূত্রে ঝাঁসীতে থাকছিলেন দম্পতি।

স্থানীয়দের দাবি, গত ৩১ অগস্টের পর থেকে শিবানীর আর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একই সময়ে তাঁর পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় শিবানীর পরিবারের লোকজন ঝাঁসীর ওই বাড়িতে পৌঁছন। বাড়িতে গিয়ে তাঁরা দেখেন, দরজা বন্ধ। যশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। তল্লাশি চালানোর পর খাটের নীচ থেকে উদ্ধার হয় শিবানীর দেহ। দেহ উদ্ধারের পর থেকেই শিবানীর স্বামী যশের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ঝাঁসীর পুলিশ সুপার প্রীতি সিংহ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা এবং শিবানীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে দাম্পত্য অশান্তির বিষয়টি উঠে এসেছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হত। এমনকি ছোটখাটো বিষয় নিয়েও শিবানীকে মারধর করা হত বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন,
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, হিরণের নতুন পোস্ট ঘিরে ফের চর্চায় বিয়ে বিতর্ক

পুলিশের দাবি, যশ একটি পোশাকের দোকানে সেল্‌সম্যান হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল এবং তাঁর নামে একাধিক অপরাধের মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন,
Sourav-Suvosmita: প্রেমের জোয়ারে সৌরভ-শুভস্মিতা, ‘দীপ-ঝাঁপি’র রসায়ন এখন বাস্তবেও

তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। পাশাপাশি যশকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা জানা যাবে বলে মনে করছে পুলিশ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক