পরকীয়ায় ছারখার গোবিন্দার সংসার! আদালতে সুনীতা! গোবিন্দার ডিভোর্স নিয়ে মুখ খুলল অভিনেতার টিম

বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়েছে। যদিও এই ধরনের জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

এরই মধ্যে বুধবার ছেলে যশবর্ধনকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের পরিবার আদালতে হাজির হন সুনীতা। আদালত থেকে বেরোনোর সময় পাপারাজ্জিদের এড়িয়ে যান তিনি। কোনও প্রশ্নের উত্তর দেননি, এমনকী ক্যামেরার দিকেও মুখ ফেরাননি। পাশে থাকা ছেলে যশবর্ধনকে আদালতে আসার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি শুধু ‘কিছু না’ বলে মাকে নিয়ে গাড়িতে উঠে যান।

সুনীতার আদালতে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ফের প্রশ্ন ওঠে, তবে কি গোবিন্দা-সুনীতার দীর্ঘ দাম্পত্য এবার সত্যিই বিচ্ছেদের পথে? গত প্রায় দেড় বছর ধরেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বলিপাড়ায় নানা আলোচনা চলছে। এর আগে পরকীয়ার অভিযোগ তুলে স্বামীকে প্রকাশ্যে কটাক্ষও করেছেন সুনীতা।

তবে এই জল্পনার মাঝেই গোবিন্দার টিমের তরফে বড় দাবি করা হয়েছে। অভিনেতার টিম জানিয়েছে, সুনীতা ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিয়েছেন। তাঁদের কথায়, “সবাই এত ভয় পাচ্ছেন কেন? সুনীতাজি ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিলেন, এটা তো খুশির খবর।”

জানা গিয়েছে, ২০২৪ সালে বান্দ্রা পরিবার আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। প্রায় দেড় বছর পর সেই মামলার নিষ্পত্তি হয়েছে বলে দাবি অভিনেতার টিমের।

অন্যদিকে, সম্প্রতি এক ভিডিওবার্তায় গোবিন্দা পরকীয়ার যাবতীয় গুঞ্জন নস্যাৎ করেন। তাঁর বক্তব্য, বড় শিল্পীরা প্রায়শই নবাগত অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন। স্ত্রী সুনীতার মন্তব্যে নিজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গোবিন্দা-সুনীতার দাম্পত্য নিয়ে বিতর্ক নতুন নয়। একদিকে পরকীয়ার অভিযোগ, অন্যদিকে অভিনেতার তরফে সেই অভিযোগ অস্বীকার—সব মিলিয়ে ফের সরগরম বলিউড। তবে আপাতত গোবিন্দার টিমের দাবি অনুযায়ী, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করা হয়েছে। ফলে ৩৮ বছরের এই দাম্পত্য আদৌ কোন পথে এগোয়, সেদিকেই নজর অনুরাগীদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক