Ishaa Saha: আলো-আঁধারি পরিবেশ, নরম আলোর ছোঁয়া আর স্বাভাবিক এক্সপ্রেশন, এই তিনের মেলবন্ধনে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। ছবিতে তাকে দেখা যাচ্ছে ছিমছাম পোশাক, ও খোলা চুলে।
কখনও ক্যামেরার দিকে, কখনও দূরে তাকিয়ে থাকা ইশার স্বাভাবিক সৌন্দর্য্য ও সাবলীল ভঙ্গিই যেন ছবিগুলির মূল আকর্ষণ। কম সাজেও কীভাবে নিজের উপস্থিতি দিয়ে নজর কাড়া যায়, সেই বার্তাই যেন দিচ্ছে এই ফটোশ্যুট। ‘ক্রাশ’কে দেখে মনে ঝড় উঠেছে সকলের।
উল্লেখ্য, বাংলা সিনেমার জগতে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই আলাদা জায়গা তৈরি করেছেন ইশা। তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘প্রজাপতি বিস্কুট’, ‘সোয়েটার’, ‘গুপ্তধনের সন্ধানে’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ এবং ‘কাছের মানুষ’ ইত্যাদি।
সাম্প্রতিক সময়েও কাজের দিক থেকে ব্যস্ত অভিনেত্রী। ২০২৫ সালে তাকে ‘অপরিচিত’, ‘চেক ইন চেক আউট’, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর মতো সিনেমাতে দেখা গিয়েছে। একইসাথে ২০২৬ সালে মুক্তি পেয়েছে ‘সপ্তডিঙার গুপ্তধন’, যেখানে ইশার সঙ্গে রয়েছেন আবীর ও অর্জুন।
অভিনয়ের পাশাপাশি নিজের জন্য সময় রাখতে ভোলেন না তিনি। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তার বিভিন্ন লুকের ছবি।
তাই অভিনয়ের পাশাপাশি ইশার এমন নান্দনিক ছবি যে অনুরাগীদের নজর কাড়বে, তা বলাইবাহুল্য। এক কথায় বলতে গেলে আলো-আঁধারির আবহে তার এই মায়াবী উপস্থিতিই এখন চর্চার বিষয়।

Sudeshna has been writing entertainment reports since 2021.