Ishaa: জন্মদিন উপলক্ষ্যে তুমুল উচ্ছ্বাস অভিনেত্রী ইশা সাহার (Ishaa)। ভাগ করে নিলেন সমস্ত উদযাপনের ছবি। বয়স যতই বাড়ুক না কেন এই বিশেষ দিনটিতে সকলেই যেন শৈশবে ফিরে যান। বন্ধুদের সাথে কেক কেটে হই-হুল্লোড় করতে পছন্দ করেন প্রত্যেকে।
ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও, ২৬ শে ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। এদিন ভীষণ আনন্দে কেটেছে তার। যেসব ঝলক তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কখনো তিনি একাই কেক কাটছেন আবার কখনো বন্ধুদের সাথে নিয়ে। সব ছবিতে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কৃতজ্ঞ এবং ধন্যবাদ।’ তিনি প্রচুর শুভকামনা এবং শুভেচ্ছা বার্তার জন্য দর্শকদের কাছে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখযোগ্য, বর্তমানে কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। যেহেতু খুব শীঘ্রই তো নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’ আসতে চলেছে।
শ্যুটিং, কাজ সবকিছু মিলিয়ে নিজের জন্য সময় বের করতে ভুলছেন না তিনি। এই যেমন সম্প্রতি ভাগ করে নিয়েছিলেন সুন্দরবনে যাওয়ার কিছু মুহূর্ত। যদিও সেটি শ্যুটিংয়ের বা ঘুরতে যাওয়ার কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তবে কিছুটা সময় প্রকৃতির সাথে যে কাটাতে পেরেছেন তা বলাইবাহুল্য।
সবমিলিয়ে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও ধীরে ধীরে ধীরে টলিউডের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন ইশা। এরই মধ্যে একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। হাতে রয়েছে আরও প্রোজেক্ট।

Sudeshna has been writing entertainment reports since 2021.