Koushani: শুধু তিনি, প্রকৃতি এবং সূর্য এভাবেই একান্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Mukherjee)। তারই একটি ঝলক ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় থাকেন তিনি। বিশেষ করে নিজস্ব সময় কাটাতে বেশ পছন্দ করেন।
সেসব ছবি ও ভিডিওগুলো তিনি ভাগ করে নেন সকলের সাথে। সেরকমই খুব সম্ভবত কোথাও একটা বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। প্রকৃতির মাঝে নিরিবিলিতে অনেকটা সময় কাটিয়ে নিচ্ছেন নিজের সাথে। যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় আপন ছন্দে মশগুল রয়েছেন তিনি।
ফোনের সামনের ক্যামেরা অন করে একাধিক ভঙ্গিমায় পোজ দিচ্ছেন। সেই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘শুধু আমি, প্রকৃতি এবং সূর্য।’ আসলে কাজের চাপ কমাতে অনেক সময় এদিক-ওদিক বেরিয়ে পড়েন তারকারা। দীর্ঘ সময় কাজ করার পর অবসর নেওয়ার এই পন্থা অবলম্বন করতে দেখা যায় সকলকে।
সেই মতোই তিনি বেড়াতে গিয়েছেন কোনো একটি নির্জন জায়গায়। যেখানে নেই কোন শহুরে কোলাহল, আছে শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য এবং নীরবতা। পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। অনেকেই বলছেন তিনি এত সুন্দর কেন দেখতে? আবার কেউ কেউ ফিল্টার ব্যবহার করা নিয়েও প্রশ্ন করেছেন।
সাধারণত দেখা যায় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেখানে ফিল্টার ব্যবহার করেন। ছবি হোক বা ভিডিও সব ক্ষেত্রেই এমনটা করতে দেখা যায়। যা চোখ এড়ায় না অনুরাগীদের। এবারও তেমনটা হয়েছে তার সাথে।

Sudeshna has been writing entertainment reports since 2021.