Koushani: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির (Koushani) নতুন সাজে ফের মুগ্ধ নেটপাড়া। লাল শাড়ি আর ঐতিহ্যবাহী সোনার গয়নায় ধরা দিলেন অভিনেত্রী। তার সাম্প্রতিক এই লুক যেন বাঙালির চিরন্তন সাজের এক আধুনিক উপস্থাপনা।
ছবিতে কৌশানীকে দেখা যাচ্ছে উজ্জ্বল লাল রঙের শাড়িতে। শাড়ির পাড়জুড়ে রয়েছে সোনালি জরির কাজ, যা তার সাজে এনে দিয়েছে রাজকীয় আবহ। একই রঙের ব্লাউজের সঙ্গে শাড়ির এই কম্বিনেশনটি বেশ মানানসই। সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে গলায় একাধিক সোনার হার, ঝুমকো কানের দুল, হাতে চুড়ি ও আঙুলে আংটি, সবমিলিয়ে সম্পূর্ণ হয়েছে তার ট্র্যাডিশনাল লুক।
মেকআপেও ছিল সারল্য। চোখে গাঢ় কাজল ও আইলাইনার, ঠোঁটে ন্যুড টোনের লিপস্টিক এবং কপালে ছোট্ট টিপ তার মুখের সৌন্দর্য্য আরও ফুটিয়ে তুলেছে। পেছনে টেনে বাঁধা চুলও এই সাবেকি সাজকে দিয়েছে পরিপাটি ও মার্জিত চেহারা। সাথে লেখেন, ‘টিপ, কাজল আর ঝুমকো দিয়ে জীবনকে রোমান্টিক করে তুলছি।’
আসলে তার জীবন প্রেমময়। প্রেমিক বনি সেনগুপ্তর সাথে কবে গাঁটছড়া বাঁধবেন সেই নিয়ে কৌতূহল তুঙ্গে সকলের। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও কৌশানীর আলাদা আগ্রহ রয়েছে। কখনও ওয়েস্টার্ন পোশাকে আধুনিক, আবার কখনও শাড়ি ও গয়নায় একেবারে বাঙালি সাজে তাকে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ফটোশ্যুটও নিয়মিত নজর কাড়ে অনুরাগীদের। উল্লেখ্য, কৌশানী বাংলা সিনেমার অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন এবং একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তবে পর্দার বাইরেও তার ফ্যাশন সেন্স তাকে বিনোদন জগতের চর্চিত মুখগুলির মধ্যে রেখেছে। লাল শাড়িতে তার এই সাজও যেন সেই জনপ্রিয়তারই আরেকটি উদাহরণ।

Sudeshna has been writing entertainment reports since 2021.