Koushani: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani) বরাবরই তার স্টাইল স্টেটমেন্ট দিয়ে অনুরাগীদের চমকে দেন। এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নতুন লুকের কয়েকটি ছবি, যেখানে সাদা অফ-শোল্ডার গাউনে ধরা দিয়েছেন তিনি।
গাউনের কাঁধজুড়ে থ্রি-ডি ফুলের নকশা এবং কমলা রঙের সূক্ষ্ম ছোঁয়া পোশাকটিকে দিয়েছে এক অনন্য মাত্রা। হালকা মেকআপ, উজ্জ্বল ত্বক, খোলা চুল এবং মার্জিত অলংকারে কৌশানীর লুক হয়ে উঠেছেন এক কথায় নজরকাড়া। হাতে রঙিন নেল আর্ট ও আঙুলে একাধিক আংটি তার স্টাইলকে আরও আধুনিক করে তুলেছে।
আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনেত্রী যেন প্রমাণ করে দিলেন, ফ্যাশনের ভাষা তিনি ভালোই বোঝেন। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ‘হোয়াইট ক্যুইন’, আবার কেউ বলেছেন, ‘গ্ল্যামারের নতুন সংজ্ঞা কৌশানী।’
তার এই লুক ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অভিনয়ের পাশাপাশি স্টাইল আইকন হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন কৌশানী। আধুনিক পোশাকেও কীভাবে আভিজাত্য ও সৌন্দর্য্যকে নিখুঁতভাবে তুলে ধরা যায়, তারই আরেকটি উদাহরণ এই নতুন ফটোশ্যুট।
নতুন এই গ্ল্যামারাস অবতারে আবারও অনুরাগীদের মন জয় করলেন অভিনেত্রী। উল্লেখ্য, খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার চরিত্রের ঝলক। যা দেখার পর উচ্ছ্বাসে ভরে উঠেছেন অনুরাগীরা। আবারও সুপারহিট সিনেমা পেতে চলেছে দর্শকমহল।

Sudeshna has been writing entertainment reports since 2021.