সম্প্রতি ফের বিতর্কে জড়ালেন সুদীপা চ্যাটার্জী! গোমাংসের পর এবার অতিথিদের বাসি খাবার খাওয়ানোর কারণে চর্চায় উঠে এলেন তিনি। তবে সেটি কোনো জল্পনা নয় বরং নিজের মুখেই স্বীকার করেছেন বাংলাদেশের রিয়্যালিটি শো ‘এপার ওপারের রান্না’তে।
যেখানে তিনি তার সহ-সঞ্চালিকাকে জিজ্ঞেস করেন তিনি কখনো অতিথি আসায় ফ্রিজ পরিষ্কার করেছেন কিনা? তার উত্তরে তিনি বলেন তিনি ব্যাপারটা বুঝতে পারেননি। এরপরই সুদীপাকে সেই বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। প্রথমে তিনি বলেন, ‘তুমি ভালো মানুষ তো তাই বুঝতে পারছো না।’
এরপর তিনি বলেন, ‘আসলে বাড়িতে যখন অতিথি আসে তখন তার জন্য কিছু বানাতে ইচ্ছা করে না। মনে হয় সেই তো বাইরে গিয়ে দুর্নামই করবে। তাই ফ্রিজে থাকা বেঁচে যাওয়া খাবার তাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিই। এতে যেমন ফ্রিজ পরিষ্কার হয়ে যায়, তেমনি তিনিও খুশি হয়ে যান।’
যা শোনার পর তাকে কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। যেমন একজন লিখেছেন, ‘আর কত নীচে নামবেন? নিজের নির্লজ্জতার অনেক প্রমাণ দিয়েছেন।’ আবার একজন লিখেছেন, ‘এরপর ওনার বাড়িতে যারা বেড়াতে যাবেন তারা একটু ভেবেচিন্তে যাবেন।’
সবমিলিয়ে বলতে গেলে ফের তিনি আলোচনায় উঠে এসেছেন। এর আগে ওই শো’তেই গোমাংস রান্নার বিতর্ক উঠেছিল। যেখানে ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের পছন্দের খাবার গোমাংস রান্নার কথা বলা হয়। তবে এরপর থেকেই নানান হুমকি পেতে শুরু করেন সুদীপা। ইতিমধ্যে সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.