Madhumita: আইনি বিয়ের সারলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তারই কিছু ঝলক। গত ২৩ শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সাথে। সামাজিক বিয়ের পাঁচ মাস পর আইনি বিয়ের সারলেন এই দম্পতি।
ছবিতে দেখা যাচ্ছে কখনো মধুমিতা কাগজপত্রে সই করছেন আবার কখনো দেবমাল্য, সবশেষে প্রিয় পোষ্য এবং পরিবারের সকলের সাথেও ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। যা দেখার পর তাকে আরো একবার শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। হয়তো অনেকেই জানেন দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি।
মধুমিতার আগে এক বৈবাহিক সম্পর্ক ছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে। খুব অল্প বয়সেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তবে কয়েক বছর কাটতে না কাটতেই তাতে ভাঙ্গন ধরে। বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তারা। এরপর বেশ কিছু সময় একাই ছিলেন দু’জনে। অবশেষে তার জীবনে প্রেম নিয়ে আসেন দেবমাল্য।
অন্যদিকে সৌরভকেও কিন্তু একা থাকতে হয়নি দীর্ঘদিন। অভিনেত্রী শুভস্মিতা মুখার্জির সাথে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আশীর্বাদ পর্ব। খুব শীঘ্রই হয়তো দেখা যাবে তাদের নবদম্পতিরূপে। এক কথায় বলতে গেলে দুজন দুজনের জীবনটা বেশ ভালো মতোই গুছিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, খুব অল্প বয়সেই ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভ এবং মধুমিতা। তবে আমরা সকলেই জানি সব সময় বৈবাহিক সম্পর্কগুলি দীর্ঘ সময় পর্যন্ত কাজ করে না। অনেক সময় মতানৈক্যের কারণে আলাদা হতে হয় তাদের। তবে সেসব ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছেন এই দুজন।

Sudeshna has been writing entertainment reports since 2021.