Swastika: আরো একবার কিশোরীসুলভ চপলতা দেখালেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। যেখানে দেখা যাচ্ছে শৈশবে ফিরে গিয়েছেন তিনি। কখনো উচ্ছ্বাসের সাথে গাছের ফুল পাড়ছেন আবার কখনো সেটি গুঁজে নিচ্ছেন কানের পাশে।
আর সব থেকে মজাদার বিষয় হলো প্রত্যেকটি ছবিতে তিনি কিছু না কিছু লিখে দিয়েছেন। একইসাথে বুঝিয়ে দিয়েছেন কালো গ্রীষ্মের রং হতে পারে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি গ্রীষ্মকালে কালো রং এড়িয়ে চলা হয়। কারণ, এর কারণে গরমের অনুভূতি বেড়ে যায় বহু মাত্রায়।
তবে পোশাক যদি ঠিক চয়ন করা হয় তাহলে কালোকেও গরমের রং হিসেবে বেছে নেওয়া যেতে পারে। সেদিন যে ছবিগুলো পোস্ট করেছেন তিনি সেখানে তাকে সুতির কুর্তাসেট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। সাথে মানানসই মেকআপ, খোলা চুল আর কানের পাশে গোঁজা কাঠগোলাপ।
পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ছবি পোস্ট করতে আমার কয়েক মাস লেগে যায়, তাই সবকিছুই দেরিতে পোস্ট। কখনো জানতামই না কালোও গ্রীষ্মের রং হতে পারে। (যদি পুরো পোশাকটি হয় সহজ, আরামদায়ক এবং স্বচ্ছন্দ)।’ যা দেখা মাত্র মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।
আসলে সময়ের সাথে সাথে তার জৌলুস কমছে না বরং বেড়েই চলেছে। এখনো পর্যন্ত তিনি হার মানাতে পারেন কমবয়সী যুবতীদের। বরাবর প্রাণখোলাভাবে বাঁচতে পছন্দ করেন তিনি। যতই ঝরঝাপটা আসুক না কেন জীবনে, কখনো সেসব নিয়ে মনখারাপ করেন না বরং নিজস্ব ছন্দে এগিয়ে চলেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.