Madhumita: আরো একবার বিবাহ পূর্ববর্তী দিনে ফিরে গেলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। এবার হয়তো আপনি ভাবতে পারেন গত জানুয়ারি মাসে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ। তাহলে কীভাবে সেখানে ফিরে গেলেন তিনি। আসুন তাহলে বিষয়টা খোলসা করেই জানা যাক।
বর্তমানে বিয়ের আগে একটি বিশেষ ফটোশ্যুট করা হয় যার নাম প্রি-ওয়েডিং শ্যুট। যেখানে মূলত হবু বর ও বউ তাদের বিভিন্ন মুহূর্তগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। সেরকমই ফটোশ্যুটে মেতে উঠেছিলেন মধুমিতা। আর বিয়ের কয়েক মাস কাটার পর সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে হালকা গোলাপি এবং রুপোলি রংয়ের একটি শাড়ি। সাথে মানানসই গয়না। তবে সবথেকে বেশি নজর কেড়েছে ছবিগুলির ব্যাকগ্রাউন্ড। ভীষণই স্নিগ্ধ একটি জায়গায় গিয়ে ফটোশ্যুট সম্পন্ন হয়েছে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি বুঝিয়ে দিয়েছেন প্রি-ওয়েডিং’এর ছবি।
পোস্ট করতেই সেগুলি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই বলছেন তাকে দারুণ লাগছে। আসলে এই গোলাপি রঙে ভীষণই মানায় অভিনেত্রীকে। যে বিষয়টি উল্লেখ করতে ভোলেননি নেটিজেনরা। তবে তিনি যে পোশাকই পরুন না কেন তাকে সুন্দরভাবে মানিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৩ শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন মধুমিতা এবং পুরনো বন্ধু দেবমাল্য চক্রবর্তী। তবে এটি অভিনেত্রী দ্বিতীয় বিবাহ। এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফের নতুন করে জীবনের অধ্যায় শুরু করেছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.