Madhumita: সাদা পোশাকে মায়াবী মধুমিতা সরকার, নেটপাড়ায় ফের চর্চায় অভিনেত্রী

Madhumita: ফের মুগ্ধ করলেন মধুমিতা সরকার (Madhumita)। বাংলাদেশ থেকে ফিরেই একের পর এক লুক ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। টলিউডের পরিচিত মুখ মধুমিতা সরকার। অভিনয়ের পাশাপাশি তার স্বতন্ত্র ফ্যাশন সেন্সও বরাবরই অনুরাগীদের নজর কাড়ে।

এবার সাদা রঙের লেসের পোশাকে ধরা দিয়ে ফের মুগ্ধ করলেন অভিনেত্রী। বইয়ের তাকঘেরা উষ্ণ পরিবেশে তোলা এই ছবিগুলিতে মধুমিতার সাজে রয়েছে একদিকে আধুনিকতার ছোঁয়া, অন্যদিকে নিখাদ সরলতা। ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের স্লিভলেস লেসের পোশাক পরেছেন মধুমিতা

পোশাকের সূক্ষ্ম নকশা তার লুককে দিয়েছে কোমল ও এলিগ্যান্ট আবহ। সঙ্গে খোলা রাখা লম্বা চুল, হালকা মেকআপ এবং মিনিমাল গয়না। হাতে কয়েকটি সরু বালা ও ব্রেসলেট। সাজে অতিরিক্ত চাকচিক্য না থাকলেও পুরো লুকটি বেশ নজরকাড়া। কখনও হাসিমুখে ক্যামেরার বাইরে তাকিয়ে, আবার কখনও শান্ত ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী।

তার স্বাভাবিক অভিব্যক্তিই ছবিগুলির অন্যতম আকর্ষণ। নেটিজেনদের কাছেও মধুমিতার এমন সাদামাটা অথচ স্টাইলিশ লুক যে বেশ পছন্দের, তা বলাই যায়। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ রাত্রি।’ ইতিমধ্যেই এই ছবি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, অভিনয় জীবনের শুরু থেকেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন মধুমিতা। ‘বোঝেনা সে বোঝেনা’র পাখি চরিত্র তাকে দর্শকদের ঘরে ঘরে পরিচিত করে তোলে। পরবর্তীতে ‘কুসুম দোলা’-সহ একাধিক ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। ‘চিনি’, ‘ট্যাংরা ব্লুজ’, ‘কুলের আচার’-এর মতো ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক