Mimi: মাতৃদিবসে মায়ের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। ছোটবেলার সময় থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। জন্ম দেওয়ার পর মায়ের হাত ধরে হাঁটতে শেখা এবং সেখান থেকে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানো এভাবেই আবর্তিত হচ্ছে জীবনচক্র।
মা ছাড়া প্রত্যেকটা মুহূর্তে অন্ধকার নেমে আসে আমাদের জীবনে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকটি মুহূর্তেই মায়ের অবদান অবর্ণনীয়। সেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই মায়ের ওপর নির্ভরশীল গভীরভাবে।
সেই একই বিষয় দেখা যায় অভিনেত্রী মিমির ক্ষেত্রেও। তাই এদিন মাতৃদিবস উপলক্ষ্যে মায়ের সেই অবদানই উদযাপন করেছেন তিনি। পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। কখনো দেখা যায় ছোটবেলায় মা তাকে হাঁটতে শেখাচ্ছেন, আবার কখনো বড় হয়ে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন মিমি।
বড় হয়ে যেন মেয়েরাই মায়েদের সবথেকে কাছের বন্ধু হয়ে ওঠেন। তার সাথে ভাগ করে নেওয়া যায় মনের সমস্ত সুখ, দুঃখ, না পাওয়ার মতন অনুভূতিগুলি। একই বিষয় মিমির ক্ষেত্রেও প্রযোজ্য। তিনিও বন্ধু হিসেবে পেয়েছেন তার মাকে। তাইতো মাতৃদিবসের দিন ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘মা! পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি।’
যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তার ও মায়ের রসায়ন ভীষণই গভীর। তিনি তার মায়ের আদর্শ কন্যা। যেভাবে প্রত্যেকটি মুহূর্তে তাকে আগলে রাখেন তা ভীষণই প্রশংসনীয়।

Sudeshna has been writing entertainment reports since 2021.