Mimi: ‘হয় মরতে হবে, নাহলে মারতে হবে!’ এমনই প্রতিজ্ঞা করেছেন মিমি চক্রবর্তী (Mimi)। এবার হয়তো ভাবছেন হঠাৎ করে এমনটা কেন করতে গেলেন তিনি? আসলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে আগামী ওয়েব সিরিজ ‘ক্যুইন্স’এর টিজার। ইতিমধ্যে সেটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে মূলত উঠে আসবে চার বিধবার লড়াইয়ের কাহিনী, প্রতিশোধের কাহিনী। যতটা মর্মান্তিকভাবে তাদের স্বামীদের খুন করা হয়েছিল তারই প্রতিশোধ নেবেন আরো ভয়ঙ্করভাবে। এদিন টিজারটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে।
যেখানে মিমির কণ্ঠে শোনা যায়, ‘আমার বিয়ের দিন আমার বর, ওর বাবা, দাদা ও ভাইকে খুন করেছিল ওরা। কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। ভেবেছিল এখানেই সব শেষ। চার বিধবা কিইবা করতে পারবে? পালিয়ে বাঁচতে পারতাম না। হয় মরতে হবে, নাহলে মারতে হবে।’
এবং ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “রক্তে লেখা প্রতিশোধের গল্পে এবার অস্ত্র তুলে নেবে চার নারী। এই ‘Queen’রা কি জিততে পারবে নাকি সাম্রাজ্য শেষ করে দেবে ওদের?” টিজার থেকে এটাই স্পষ্ট চার বিধবা কীভাবে তাদের স্বামীদের খুনীকে খুঁজে হত্যা করবে সেই নিয়ে তৈরি হবে গল্প।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন অনুরাগীরা। এমনকি সেটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন টলিউডের অন্যান্য শিল্পীরাও। প্রত্যেকেই বলছেন ‘হইচই’তে আরো একটি দুর্দান্ত কাজ আসতে চলেছে। আগামী ১২ই জুন সেটি মুক্তি পাবে ‘হইচই’ প্ল্যাটফর্মে।

Sudeshna has been writing entertainment reports since 2021.