ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাঁটাতার প্রকল্পের কাজ দ্রুত সম্পূর্ণ করতে বড় প্রশাসনিক উদ্যোগ নিল রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন এবার সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি দ্রুত তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আইএএস অফিসার তথা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। প্রশাসনিক মহলের মতে, দীর্ঘ অভিজ্ঞতা এবং স্বরাষ্ট্র দফতরে কাজের দক্ষতার কারণেই তাঁকে এই সংবেদনশীল দায়িত্বে আনা হয়েছে।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে বহু বছর ধরে কাঁটাতার নির্মাণের কাজ থমকে ছিল। কেন্দ্রীয় সংস্থার তরফে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হলেও জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় প্রকল্পের অগ্রগতি বারবার বাধার মুখে পড়ে।

নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক স্তরে এই সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা এক উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত সমস্ত ঝুলে থাকা বিষয় দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত ছিলেন।
সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শেষ করতে হবে। এই গোটা প্রক্রিয়ার তদারকির দায়িত্বে থাকবেন নন্দিনী চক্রবর্তী।

*উত্থান-পতনের নাটকীয় অধ্যায় পেরিয়ে ফের শীর্ষপদে! কে এই নন্দিনী চক্রবর্তী?
প্রশাসনিক সূত্রের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই সীমান্ত এলাকায় বহুদিনের অমীমাংসিত জমি সমস্যার দ্রুত সমাধানের পথে হাঁটছে রাজ্য সরকার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.