বিয়ের পরেও একসঙ্গে থাকেন না নীতি-পরীক্ষিত? সংসার নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন অভিনেত্রী

বিয়ে হয়েছে প্রায় ছ’বছর। কিন্তু স্বামী পরীক্ষিত বাওয়ার সঙ্গে নীতি টেলর এক ছাদের নীচে থাকেন না—সমাজমাধ্যমে এমনই নানা জল্পনা ছড়িয়েছিল। দাম্পত্য জীবন নিয়ে ওঠা সেই গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, তাঁদের সম্পর্কের বাস্তবতা দু’জনের কাছেই স্পষ্ট। তাই বাইরে কী আলোচনা হচ্ছে, তা নিয়ে এখন আর বিশেষ ভাবেন না তাঁরা।

নীতি জানিয়েছেন, সম্পর্কের শুরুর দিকে এ ধরনের খবর তাঁকে যথেষ্ট প্রভাবিত করত। তবে সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, তাঁদের সম্পর্ক কেমন, তা সবচেয়ে ভাল জানেন তাঁরা নিজেরাই। কোনও কথা সত্যি না হলে সেটি নিয়ে অযথা চিন্তা করার প্রয়োজন নেই বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর দাবি, তাঁরা নিজেদের দাম্পত্য নিয়ে ভাল আছেন এবং সুখেই রয়েছেন।

ভবিষ্যতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত হলে স্বামীর সঙ্গে একসঙ্গে থাকার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন নীতি। অর্থাৎ বর্তমানে আলাদা থাকা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার সঙ্গে তাঁদের সম্পর্কের অবস্থা মিলিয়ে দেখার কোনও কারণ নেই বলেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। স্বামীর পরিবারের প্রশংসাতেও পঞ্চমুখ নীতি। নিজেকে ‘ভাগ্যবতী’ বলে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, এমন একটি পরিবারে বিয়ে করতে পারা তাঁর জীবনের অন্যতম ভাল সিদ্ধান্ত।

দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে নিজের অতীতের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন নীতি। কম বয়সে একটি যন্ত্রণাদায়ক সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কের প্রভাব তাঁর মনে এতটাই গভীর ছিল যে পরবর্তী সময়েও কেউ গলা চড়িয়ে কথা বললে তিনি ভয় পেয়ে যেতেন। নিজের চারপাশে সবসময় এক ধরনের সতর্কতার দেওয়াল তৈরি করে রাখতেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তবে পরীক্ষিতের সঙ্গে নীতির প্রেমের গল্পের শুরুটা ছিল বেশ নাটকীয়। দিল্লির লোরেটো কনভেন্টে পড়াশোনা করতেন নীতি। স্কুলের একটি অনুষ্ঠানে বিপরীতের স্কুল মাউন্ট সেন্ট মেরিজ়-এর এক ছাত্রের সঙ্গে তাঁর প্রথম দেখা। সেই সময় বিশেষ কথা না হলেও ইশারায়-ইঙ্গিতে যোগাযোগ হত। কাকতালীয় ভাবে, সেই তরুণের মা-ই ছিলেন নীতির স্কুলের শিক্ষিকা।

এর পর কেটে যায় বেশ কয়েক বছর। ২০১৮ সালে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফের নীতির সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষিত। তাঁর অভিনয়জীবনেরও প্রশংসা করেন তিনি। সেখান থেকেই ফের শুরু হয় কথাবার্তা। ধীরে ধীরে সেই যোগাযোগ গড়ায় প্রেমে। শেষ পর্যন্ত ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীতি টেলর ও পরীক্ষিত বাওয়া।

বর্তমানে তাঁদের দাম্পত্য নিয়ে নানা আলোচনা হলেও নীতির বক্তব্য, সম্পর্কের সত্যিটা তাঁরা নিজেরাই জানেন। তাই বাইরের জল্পনা তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলছে না।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক