Sohini: সাধের দিনের আরও কিছু ছবি, লাল শাড়িতে অনন্যা সোহিনী সরকার

Sohini: সাধের দিনের বিশেষ মুহূর্ত যেন এখনও কাটিয়ে উঠতে পারছেন না অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সেই সুন্দর দিনের আরও কিছু ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তিনি। লাল শাড়িতে সোহিনীর সাবেকি বাঙালি লুক মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।

ছবিগুলিতে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে দেখা গিয়েছে অভিনেত্রীকে। লাল শাড়ির সঙ্গে সোনালি কাজের পাড়, ঐতিহ্যবাহী সোনার গয়না, কপালে লাল টিপ এবং খোলা চুল, সবমিলিয়ে সোহিনীর সাজে ফুটে উঠেছে একেবারে বাঙালি আভিজাত্য। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে, কখনও আবার নিজের বিশেষ মুহূর্তে মগ্ন বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

সোহিনীর শাড়ির প্রতি ভালোবাসার কথাও এর আগে তার সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার প্রকাশ পেয়েছে। একটি শাড়ির ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, শাড়ি পরলে তার মন ভালো থাকে। আর এখন নতুন সদস্য আসার খুশিতে আরও মন ভালো রয়েছে তার। পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেসব ছবি।

অভিনয়ের ক্ষেত্রেও এই সময় বেশ ব্যস্ত সোহিনী। ২০২৬ সালে তাকে ‘ফেরা’ এবং ‘অজেয়া’-র মতো কাজে দেখা গিয়েছে। পাশাপাশি ‘লহু’ নামের একটি নতুন ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি, যেখানে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জী।

ফলে একদিকে অভিনয়ের ব্যস্ততা, অন্যদিকে জীবনের বিশেষ মুহূর্ত সবমিলিয়ে সোহিনীর সময়টা যে বেশ আনন্দময়, তার সাম্প্রতিক ছবিগুলিই যেন তার প্রমাণ। সাধের দিনের এই লাল শাড়ির লুকে অভিনেত্রীর বাঙালি সৌন্দর্য্য মুগ্ধ করেছে নেটপাড়াকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক