Nusrat: কালো পোশাকে আগুন ঝরালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। একইসাথে বিশেষ সম্মান লাভের জন্য কৃতজ্ঞতা জানালেন সংশ্লিষ্ট আয়োজক সংস্থাকে। এই অভিনেত্রীর কালো পোশাক ভীষণ পছন্দের। এর আগে তার প্রমাণ পেয়েছি বারবার।
আরো একবার সেরকমই একটি কালো পোশাকে তাক লাগালেন অভিনেত্রী। মূলত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, সাথে ছিলেন স্বামী যশ দাশগুপ্ত (Yash)। একসঙ্গে ম্যাচিং করে পোশাক পরেছিলেন তারা। এদিন অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের একটি করসেট গাউন।
সাথে একটি কালো ওড়না। উজ্জ্বল মেকআপ এবং চোখের ঘন কাজল থাকে লাবণ্যময়ী করে তুলেছিল। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অত্যন্ত আনন্দিত ও সম্মানিত! ধন্যবাদ@iwmbuzz @siddharthalaikএবং শৈলী উদযাপনের এই অসাধারণ সন্ধ্যার জন্য পুরো টিমকে ধন্যবাদ!’
তার ছবিগুলি দেখার পর সকলেই বলছেন ‘কালা জাদু’। অনেকে আবার এও বলছেন তার চোখের কাজল মুগ্ধ করেছে সকলকে। এছাড়াও তার এই বিশেষ সম্মানের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রিয় অভিনেত্রীকে। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
অন্যদিকে অনেকে আবার কটাক্ষ করতেও ছাড়েননি। হয়তো অনেকেই জানেন বাংলায় দীর্ঘ ১৫ বছর পর পরিবর্তন হয়েছে সরকারের। যেহেতু তিনি প্রাক্তন সরকারের অংশ ছিলেন, সেই নিয়ে তাকে অনেকেই কটাক্ষ করেছেন। যদিও বর্তমানে তিনি রাজনৈতিক জীবন থেকে দূরেই আছেন। স্বামী, সন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। একইসাথে রয়েছে বিভিন্ন ফটোশ্যুটের কাজ।

Sudeshna has been writing entertainment reports since 2021.