Shreya: আরো একবার সাদা গাউনে মুগ্ধ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ছবিগুলি পোস্ট করতেই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রী যে কোনো অনুষ্ঠান বা কনসার্টে গেলেই বেশ জাকজমকপূর্ণ পোশাক পরতে পছন্দ করেন।
আর তার পোশাকের বেশিরভাগগুলোই হয় ভারতীয় তাছাড়া ভারতীয় এবং ওয়েস্টার্নের সংমিশ্রণ। কিছুদিন আগে সম্পন্ন হয়েছে তার ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ ট্যুরের লন্ডনের পর্ব। সেখানকার সমস্ত কনসার্টের ছবি ভাগ করে নিয়েছেন শ্রেয়া। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা যাবে সেগুলি।
এবারও সেরকমই কিছু ছবি তিনি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে সাদা রংয়ের একটি গাউন পরেছেন তিনি। যাতে অসাধারণ সব কারুকার্য করা। শিল্পী অতি যত্ন সহকারে এই পোশাকটি তৈরি করেছেন। সেগুলো পোস্ট করে শ্রেয়া লিখেছেন “অসাধারণ। ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ লন্ডন কনসার্টের জন্য অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা এই অনবদ্য পোশাকটি পরতে কী যে আনন্দ!”
সত্যিই তিনি কত আনন্দ পেয়েছেন তা ফুটে উঠেছে চোখেমুখে। ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এই শিল্পী যেই পোশাকই পরুন না কেন তাকে অসামান্যা লাগে দেখতে। কারণ, তিনি খুবই উচ্ছ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে সেগুলি বহন করেন।
অন্যদিকে তার গান নিয়েও প্রশংসা করতে দেখা গিয়েছে অনুরাগীদের। কারণ, আমরা সকলেই জানি টলিউড, বলিউড -সহ একাধিক আঞ্চলিক ভাষার সংগীত জগতে তিনি রীতিমতো রাজত্ব করছেন। তার গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.