Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন অমিত শাহ তার নাম ঘোষণা করেন বিজেপির দলীয় বৈঠকের পর। একইসাথে এও জানা গিয়েছে রাজ্যের দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। একজন উত্তরবঙ্গ আরেকজন দক্ষিণবঙ্গ থেকে নির্বাচিত হবেন।
যার মধ্যে একজন মহিলা বিধায়ক থাকবেন। এই খবর শোনা মাত্র খুশির জোয়ার গোটা রাজ্যজুড়ে। আসলে শুভেন্দু অধিকারীর মতন শক্তিশালী নেতাই চাইছিলেন তারা তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে। সেইমতো কেন্দ্রের তরফ থেকে চয়ন করা হয়েছে বিভিন্ন মুখ্যমন্ত্রীদের। আগামীকাল ব্রিগেডে শপথ নেবেন সকল মন্ত্রীরা।
তবে অন্যান্যদের নাম এখনই ঘোষণা করা হয়নি। যেগুলি জানা যাবে কাল। উল্লেখ্য ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার মধ্যে দুটি কেন্দ্রেই জয়লাভ করেছিলেন তিনি। ভবানীপুরে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বিপুল ভোটে।
এই জয়ের পর বিজেপিমহলে খুশির জোয়ার। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারই বিধানসভা কেন্দ্রে হারানো খুব একটা সহজ ছিল না তাদের জন্য। তবে সে বিষয়টাকে সত্যি করে দেখিয়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ ১৫ বছর পর পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এতোদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস রাজ্য শাসন করে এসেছে।
তবে ২০২৬-এর নির্বাচনের পর রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছে তৃণমূল সাম্রাজ্য। আপাতত নতুন সরকারের প্রতি তুমুল আশাবাদী জনগণ। তবে এরই মাঝে কিছুটা শোকের ছায়া বিজেপিমহলে। হয়তো অনেকেই জানেন সম্প্রতি নিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। সেই বিষয়েও তদন্ত চলছে জোরকদমে।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.