Nusrat: আরো একবার সাহসী অবতারে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। পুরনো ভ্রমণের স্মৃতি রোমন্থন করে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। যা দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। সময় যতই যাচ্ছে ততই যেন আরো অনেক বেশি সাহসী হয়ে উঠছেন তিনি।
খোলামেলা পোশাক পরার আগে দু’বার ভাবেন না বরং সমস্ত ট্রোলিং এবং সমালোচনাকে উপেক্ষা করে আত্মবিশ্বাসের সাথে ছবি তুলে ধরেন সকলের সামনে। এদিন সেরকমই কিছু খোলামেলা পোশাক পরতে দেখা গিয়েছে তাকে। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন সপরিবারে।
ইতিমধ্যে সেখানকার একাধিক ছবি তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে সেখানকার সুখস্মৃতি কোনোভাবেই ভুলতে পারছেন না বরং বারবার তার মন চাইছে সেই স্মৃতিতে ডুবে যেতে। তাইতো এদিনের ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন তাকে আরো একবার সেখানে নিয়ে যাওয়ার জন্য।
এদিন তার পরনে বেশ অন্য রকমের একটি পোশাক ছিল। বিকিনির উপর জালিকাকার জ্যাকেট, চোখে রোদচশমা। একাধিক আত্মবিশ্বাসী পোজে ধরা দিয়েছেন ক্যামেরায়। তাইতো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। একদিকে যেমন তার সাহসের প্রশংসা করেছেন কিছু মানুষ আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি।
কারণ, সময়ের সাথে সাথে তিনি অনেক বেশি খোলামেলা পোশাক পরে সামনে আসছেন সকলের। যে বিষয়টা খুব একটা ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। তবে সেসব নিয়ে কখনোই মাথা ঘামান না অভিনেত্রী বরং নিজের মতোন, নিজের ছন্দে জীবনযাপন করতেই পছন্দ করেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.