Nusrat-Yash: আরো একবার রোমান্টিক মুডে ধরা দিলেন জনপ্রিয় টলিউড তারকা জুটি নুসরত জাহান (Nusrat) এবং যশ দাশগুপ্ত (Yash)। এই দু’জনের জীবন শুরু থেকেই সমালোচনায় ভরা। গোপনে বিবাহ, সন্তান জন্ম থেকে শুরু করে একাধিক অভিযোগ। তবে কখনোই সেই বিষয়ে তোয়াক্কা করেননি এই জুটি।
বরং আত্মবিশ্বাসের সাথে সকলকে দেখিয়েছেন তারা দুজনে দিব্যি সংসার করছেন। সম্প্রতি সেরকমই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সাথে জানিয়ে দিয়েছেন সপ্তাহান্তের দিনগুলি বেশ আনন্দে কাটলো তার। খুব সম্ভবত বিদেশে কোথাও বেড়াতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই তোলা হয়েছে ছবিগুলি।
কখনো তারা অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন আবার কখনও যশ নুসরতের গালে চুম্বন এঁকে দিচ্ছেন। সবমিলিয়ে ছবিগুলি ভীষণ রোমান্টিকভাবে তোলা হয়েছে। আর সেগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘দূরের কোনো পুরোনো শহরের বার, তুমি আর আমি। আড্ডা আর আরও কত কী। কী দারুণ একটা সপ্তাহান্ত কাটলো!’
বলাইবাহুল্য এদিন বেশ উপভোগ করেছেন এই জুটি। তবে এই প্রথম নয় কিছুদিন আগেও বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তারা। যখন অভিনেত্রীকে নিয়ে নানান দোষারোপ, অভিযোগ চলছিল। সেই সময়ে নিশ্চিন্ত মনেই ছিলেন তিনি। কোনো রকম চিন্তার ভাঁজ পরেনি কপালে।
তিনি বারবার জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সত্য প্রমাণ হচ্ছে তিনি এসব নিয়ে কোনো কথাই ভাববেন না। এই বিষয়টি নিয়েও কম সমালোচনা হয়নি অনুরাগীমহলে। অনেকে তাকে বলেছেন এত কিছুর পরেও অভিনেত্রী কোনোরকম সংকোচ বোধ করছেন না ছবি পোস্ট করতে।

Sudeshna has been writing entertainment reports since 2021.