বলিউডের জনপ্রিয় গীতিকার ও লেখক প্রসূন যোশী-র কর্মজীবনে যুক্ত হল নতুন অধ্যায়। তাঁকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রচার সংস্থা প্রসার ভারতী-র চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এই দায়িত্ব গ্রহণের পর তিনি অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন-এর সামগ্রিক কার্যক্রম তদারকি করবেন।
বর্তমানে সংস্থার শীর্ষপদে থাকা কর্তারা তাঁদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরই আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব নেবেন প্রসূন যোশী। তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব।
এই নিয়োগ কিছুটা আকস্মিক বলেই মনে করা হচ্ছে। কারণ, প্রাক্তন চেয়ারম্যান নবনীত কুমার সেহগল মাত্র দু’বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে পদত্যাগ করেন। তিনি ২০২৪ সালের মার্চে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে দাঁড়ান। তাঁর পদত্যাগের পর থেকেই চেয়ারম্যান পদটি শূন্য ছিল।
প্রসূন যোশীর জন্য প্রশাসনিক দায়িত্ব নতুন নয়। তিনি এর আগে ২০১৭ সালে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৃজনশীল জগতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণের ভিত্তিতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
Lyricist Prasoon Joshi appointed chairman of Prasar Bharati
Read @ANI Story I https://t.co/x91mGLmG1C #PrasoonJoshi #PrasarBharati #chairman #lyricist pic.twitter.com/ZNYRUiw1IB
— ANI Digital (@ani_digital) May 2, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রসূন যোশীর সৃষ্টিশীলতা এবং কাজের প্রতি নিষ্ঠা প্রসার ভারতীর উন্নয়নে নতুন দিশা দেখাতে পারে। প্রযুক্তিনির্ভর এই সময়ে সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.