Kiara: কাজের ব্যস্ততা কমতেই সমুদ্রে পাড়ি দিলে জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি (Kiara) এবং তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth)। মেয়েকে নিয়ে এই প্রথমবার সমুদ্রসৈকতে বেড়াতে গেলেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেখানকার একগুচ্ছ ছবি ও ভিডিও তুলে ধরেছেন কিয়ারা।
বলিউড তথা অন্যান্য ইন্ডাস্ট্রির তারকাদের প্রধান সামুদ্রিক গন্তব্যস্থল হলো মালদ্বীপ। সময়, সুযোগ পেতেই তারা ছুটে যান সমুদ্রের কোলে। যেখানে গিয়ে কয়েকটা দিন ভরপুর উপভোগ করেন নিজেদের জীবন। সেরকমটাই হয়েছে এই জুটির ক্ষেত্রে। মেয়েকে নিয়ে এই প্রথমবার সমুদ্রে গেলেন তারা।
এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে কখনো তিনি সমুদ্রের জলে ভাসছেন আবার কখনো আদুরে সময় কাটাচ্ছেন স্বামীর সাথে। শুধু তাই নয় মেয়েকে বিভিন্ন সামুদ্রিক প্রাণী চেনাচ্ছেন কোলে বসিয়ে। এছাড়াও স্বামীর সাথে নাচেও মেতে ওঠেন তিনি।
সবমিলিয়ে বলতে গেলে এই সময়টুকু ভীষণভাবে উপভোগ করেছেন তিনি। আসলে কর্মব্যস্ততার কারণে খুব একটা বেড়াতে যেতে পারেন না তিনি। এছাড়াও মেয়ে ছোট থাকায় তাকে নিয়ে দূরে কোথাও যাওয়া সম্ভব হয়নি। তবে মেয়ের বয়স কিছুটা হতেই তাকে নিয়ে ছুটে গিয়েছেন সমুদ্রে।
তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে নিজেরও একাধিক ছবি রয়েছে। যেখানে আত্মবিশ্বাসী রূপে হাজির হয়েছেন তিনি। আর তার চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, ঠিক যেন আগের মতই রয়েছেন তিনি। এই বিষয়টি নজর কেড়েছে সকলের। মাতৃত্বের পরও তিনি যে নিজের জন্যও সময় বের করেছেন তা প্রশংসনীয়।

Sudeshna has been writing entertainment reports since 2021.