Ishaa: মুহূর্তদের চুপ করিয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। সাথে যে ছবিগুলো তিনি পোস্ট করলেন সেগুলি সত্যি সকলের মুহূর্তকে থামিয়ে দিতে পারে কিছুক্ষণের জন্য। হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রীকে ‘বং ক্রাশ’ আখ্যা দেওয়া হয়েছে। নেপথ্যের কাহিনী সকলেরই জানা।
তার মধ্যে এক অন্যরকম আবহ রয়েছে যে বিষয়টি সকলে ভীষণই পছন্দ করেন। তিনি যে সিনেমায় অভিনয় করেন না কেন সেগুলো পছন্দ করেন অনুরাগীরা। ইতিমধ্যেই একাধিক সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। একইসাথে রয়েছে বিভিন্ন বিজ্ঞাপন এবং ফটোশ্যুট।
সেরকমই একটি ফটোশ্যুটের কয়েকটি মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি হালকা গোলাপি রঙের ফ্রক। ঠিক যেন কমবয়সী কোনো কিশোরী। এমনই চপলতা ধরা পড়েছে তার মধ্যে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘চুপ মুহূর্ত চুপ।’
আসলে একটি গানের লাইন তুলে ধরেছেন অভিনেত্রী। পোস্ট করতেই সেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন সময় যতই যাচ্ছে তার বয়স যেন কমছে। কারণ, এখনো পর্যন্ত বয়সের বিন্দুমাত্র ছাপ পড়েনি শরীরে বরং বিপরীতটাই দেখা যাচ্ছে।
একইসাথে অনেকে তার আগামী সিনেমা নিয়েও প্রশ্ন করেছেন। হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই আসতে চলেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। যেখানে সোনা’দা সিরিজের আরো একটি কাহিনী দেখবেন দর্শকেরা। আবীর চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী প্রমুখ তারকাদের নিয়ে জমজমাট হতে চলেছে সিনেমার কাহিনী।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.