Nusrat-Yash: বিশ্ব ভালোবাসা দিবসে মনের মানুষের বাহুডোরে নুসরত (Nusrat), অনুরাগীদের জানালেন এই বিশেষ দিবসের শুভেচ্ছা। সকলেই জানেন ১৪ই ফেব্রুয়ারি গোটা বিশ্বজুড়ে প্রেম দিবস উদযাপন করা হয়। প্রিয় মানুষের সাথেই এই দিনটা কাটিয়ে দেন সকলে। সাথে থাকে বিশেষ উপহার।
সাধারণ মানুষ-সহ তারকা প্রত্যেকেই তাদের প্রিয় মানুষকে নিয়ে এই দিনটি উদযাপন করে থাকেন। সেরকমটাই হয়েছে অভিনেত্রী নুসরতের ক্ষেত্রে। বর্তমানে স্বামী যশ দাশগুপ্তের (Yash) সাথে সুখে সংসার করছেন তিনি। তবে সম্পর্ক পুরনো হলেও ভালোবাসা কিন্তু ক্রমাগত বাড়ছে। যেটা বোঝা যায় তাদের দু’জনকে দেখলে।
জীবনে একসঙ্গে উন্নতি করছেন তারা। কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন। একে অপরকে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এই জুটি। সম্প্রতি নুসরত বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দু’জনের আদুরে মুহূর্তগুলিকে ভাগ করে নিয়েছেন সকলের সাথে। ক্যাপশনে লিখেছেন, ‘ক্যাপশনে বড়ো নয়। শুধু আমরা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’
যা দেখার পর তাদের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা, প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভকামনা এবং তারা যেন এভাবে ভালোবাসায় বন্ধনে জড়িয়ে থাকেন সেই বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, এই দু’জনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি সোশ্যাল মিডিয়ায়। একাধিক কটাক্ষ শুনতে হয়েছে তাদের।
কারণ, নুসরত প্রথমবার বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে হঠাৎ করে তিনি জানান তাদের বিবাহ নাকি অবৈধ। তারা আইনিভাবে বিয়ে করেননি। অন্যদিকে যশ আগে থেকেই বিবাহিত ছিলেন, এমনকি তার এক পুত্র সন্তানও রয়েছে আগের পক্ষে। তবে সেসব কিছু বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সম্পর্কে। বর্তমানে পুত্র সন্তান ঈশানকে নিয়ে তাদের ভরা সংসার।

Sudeshna has been writing entertainment reports since 2021.