Priyanka: স্বামী তথা প্রিয় বন্ধু ছেড়ে চলে গিয়েছেন বেশ কিছুদিন হলো। তবে এবার ধীরে ধীরে নিজের জীবনটাকে বাঁচতে শুরু করেছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka)। অনেকেই জানেন কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর।
স্বাভাবিকভাবেই তার অকালপ্রয়াণে ভেঙে পড়েছিলেন পরিবারের। সদস্যরা। তবে সময়ের সাথে সাথে সবাইকে এগিয়ে যেতে হয় জীবনে তেমনটাই করছেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছে সাদা রঙের একটি পোশাকে।
হাসিমুখে তোলা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে একটি বিশেষ বার্তা দিয়েছেন। এমন কয়েকটি ইমোজি তুলে ধরেছেন সেখানে, যেখানে তার জীবনের সবকটি ঘটনা যথাক্রমে সাজানো। তবে এরপরে কী? জীবন কি এখানেই শেষ? তাইতো শেষে জুড়ে দিয়েছেন একটি প্রশ্ন চিহ্ন।
ছবিগুলো পোস্ট করতে সকলেই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। প্রত্যেকেই বলছেন সময় মানুষকে সবকিছু থেকে বের করে আনে। দুঃখ, চিন্তা, ভাবনা থেকে বেরিয়ে তাকে এবার বাঁচতে হবে একমাত্র সন্তান সহজের জন্য। তেমনটাই করছেন অভিনেত্রী। ধীরে ধীরে কাজে ফিরেছেন তিনি।
উল্লেখ্য খুব কম বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। তবে সম্পর্কে তৃতীয় মানুষের উপস্থিতি ভেঙে দেয় বৈবাহিক সম্পর্ক। এক সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু ছেলের মুখ দেখে রাহুল ও প্রিয়াঙ্কা ঠিক করেছিলেন আবারো একসঙ্গে থাকতে শুরু করবেন। তবে ঈশ্বরের পরিকল্পনা ছিল অন্য। তাইতো রাহুলকে কেড়ে নিয়েছেন কিছুদিন আগেই।

Sudeshna has been writing entertainment reports since 2021.