Bony-Koushani: মনের মানুষ কৌশানীকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুললেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bony)। একইসাথে ভাগ করে নিলেন দুটি বিশেষ মুহূর্তের ছবি। হয়তো অনেকেই জানেন দীর্ঘ সময় ধরে একসঙ্গে রয়েছেন তারা। এর মাঝেই এসেছে হাজারো চড়াই-উতরাই। তবে কখনোই একে অপরকে ছেড়ে যান এই জুটি।
বরং আরও কিছুটা কাছাকাছি এসেছেন। এদিন ছিল কৌশানীর জন্মদিন। সেই উপলক্ষ্যে ভাগ করে নিয়েছেন মনে কিছু কথা। যে ছবিগুলি পোস্ট করেছেন অভিনেতা সেখানে তাদের বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। ছবিতেই তাদের রসায়ন স্পষ্ট। অর্থাৎ বাস্তব জীবনেও তাদের ভালোবাসার গভীরতা অনেক।
লেখেন, ‘২০১৫ সাল থেকে এখন পর্যন্ত। আমরা পরিণত হয়েছি, আমাদের ভালোবাসা পরিণত হয়েছে, আমাদের বন্ধন আরও গভীর হয়েছে। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার দেবদূত। আমার সেরা বন্ধু, আমার ভালোবাসা, আমার পথপ্রদর্শক, আমার সবকিছু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
আজ তোমার বিশেষ দিন, তাই তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আরও উন্নতি করো এবং জীবনে অসাধারণ সব কাজ করে যাও। তোমাকে অসীম ভালোবাসি। কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না তোমার জীবন যেন সেরা হয় যাই হোক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো।’
যা দেখার পর অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তাদের আগামী জীবন অনেক সুন্দর ও রঙীন হয়ে উঠুক। তাদের ভালোবাসা যেন দীর্ঘজীবী হয়। উল্লেখ্য, কর্ম এবং ব্যক্তিগত জীবন খুব সুন্দরভাবে মানিয়ে চলছেন এই দুটি।

Sudeshna has been writing entertainment reports since 2021.