Puja: খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি, তার আগে নিয়ম করে মায়ের হাতে সাধ খেলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja)। সেই মিষ্টি ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তার আগামীর সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে তার সামনে সাজানো রয়েছে বিভিন্ন রকমের খাবার। কখনো তিনি তার মায়ের হাতে হাসিমুখে খাবার খাচ্ছেন আবার কখনো একসঙ্গে ছবি তুলছেন। ছবিগুলো দেখে স্পষ্ট হয়েছে তার পছন্দের সমস্ত খাবার রান্না করেছিলেন মা।
এছাড়াও ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন, ‘আমার সাধআজ।’ যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয় এবং যেন ভবিষ্যতে ভালো একজন মানুষ হয়ে ওঠে।
উল্লেখযোগ্য, হিন্দি টেলিভিশনের অভিনেতা কুনাল ভার্মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে তাদের বৈবাহিক জীবন ছিল বেশ অন্যরকম। কারণ, বেশ কয়েক বছর লিভ-ইন করছিলেন তারা। এরপর করোনাকালীন সময়ে আইনিভাবে বিয়ে করলেও সামাজিক বিয়েটা বাকি ছিল।
এরইমাঝে জন্ম হয় তাদের প্রথম সন্তান কৃশিবের। তাকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। সামাজিকভাবে ধূমধাম করে বিয়ে করেছিলেন তারা। এরপর সুখেই কাটাচ্ছিলেন দিন এবং সঙ্গী হিসেবে এবার আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। ইতিমধ্যে সমস্ত রীতি-অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.