হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং অভিনেতা তথা প্রযোজক জ্যাকি ভাগনানি। এরই মাঝে প্রকাশ্যে এলো তাদের বিয়ের নিমন্ত্রণপত্র। একইসাথে জানা গেলো সর্বপ্রথম নিমন্ত্রণপত্র কাকে দিতে গিয়েছিলেন তারা।
২১শে ফেব্রুয়ারী বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। অর্থাৎ হাতে মাত্র কয়েকটা দিনই রয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জোরকদমে। যদিও বিয়ের সমস্ত কিছুই হচ্ছে পরিবেশবান্ধব পদ্ধতিতে। বিয়ের আসর বসতে চলেছে গোয়ায়। শুরু হয়ে গিয়েছে বিয়ের নানান উদযাপন।
আরও পড়ুন,
*নিখাদ প্রেমের জলজ্যন্ত উদাহরণ! হুইলচেয়ারে বসা প্রেমিককে নিয়ে শহর ঘোরালেন তরুণী
*আমি হিন্দু, আর ও মুসলমান! লোকে কী বলবে? বিবাহবার্ষিকীতে অকপট স্বরা ভাস্কর
সম্প্রতি বিয়ের কার্ডের যে ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে নীল ও সাদা রঙে তৈরি করা হয়েছে সেটি। সাদা দেওয়ালের মাঝে নীল দরজা আর ওপর থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে আলো ও গোলাপী ফুল। নীচে আবার রাখা সাদা সোফা যা সাদা ও নীল কুশন দিয়ে সাজানো।
সাথে এও জানা গিয়েছে তারা প্রথম বিয়ের নিমন্ত্রণপত্র দিয়েছেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। শুক্রবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে মন্দির প্রাঙ্গণে। যেখানে অভিনেত্রীর পরনে ছিল গোলাপী সালোয়ার কামিজ। আর জ্যাকির পরনে ছিল পেস্তা রঙের পাঞ্জাবী।
নতুন জীবন শুরুর আগে সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিতেই সেখানে নিমন্ত্রণ পত্র দিতে গিয়েছিলেন তারা। উল্লেখযোগ্য, ২১শে ফেব্রুয়ারী গাঁটছড়া বাঁধবেন এই জুটি। আর তা ঠিক পরের দিন বন্ধু-বান্ধবদের নিয়ে হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি। মনে করা হচ্ছে সেদিন চাঁদের হাট বসতে চলেছে সেখানে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’কেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন,
*আগামী মাস নিয়ে বাবা ভাঙ্গার বিশাল ভবিষ্যদ্বাণী! কী ঘটবে? জানলে চমমে যাবেন
*পরনে প্ৰয়াত বোনের লাল শর্ট ড্রেস! সব্যসাচীর সঙ্গে কাজ করছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.