Rituparna Sengupta: যে পোশাক পরে তুমুল কটাক্ষের সম্মুখীন হয়েছেন, এবার সেই সব ছবিই ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বেগুনি রঙের একটি ওয়েস্টার্ন পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna)। তবে তাকে সেই অবতারে দেখার পর কটাক্ষে ভরিয়ে তুলেছিলেন সকলে।
আবারও সেই পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন অভিনেত্রী। মূলত তার নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’এর প্রিমিয়ার ছিল সেদিন। যেদিন তাকে বেগুনি রঙের একটি পোশাকে দেখা যায়। তবে সেই পোশাকে তাকে একটুও মানায়নি বরং ভীষণই অস্বস্তিকর লাগছিল তাকে দেখতে।
পোশাক সাধারণত এমন হওয়া উচিত যেখানে মানুষ নিজেকে স্বচ্ছন্দ্য বোধ করেন। তবে এই অভিনেত্রী যেন ভীষণ কষ্ট করে নিজের নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলেন। নিজেকে স্লিম দেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন তিনি। তবে দর্শকদের নজর এড়ায় না কিছুই। তাইতো পোশাকটি পরার পর তুমুল কটাক্ষে ভরিয়ে তোলা হয়েছিল তাকে।
এমনকি তাকে ‘বাঁটুল দি গ্রেট’ কার্টুন চরিত্রের সাথেও তুলনা করা হয়েছিল। তবে সে সবকিছুই গায়ে মাখেননি অভিনেত্রী বরং আত্মবিশ্বাসের সাথে ছবি তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নেভার মাইন্ড প্রিমিয়ারে বেগুনি থিমে কিছু অসাধারণ ছবি তোলার জন্য ধন্যবাদ।’
যা দেখা মাত্র তাকে আরো একবার সমালোচনায় পড়তে হয়েছে। প্রত্যেকেই বলছেন যেহেতু তার বয়স বাড়ছে তাই তার মানানসই পোশাক পরা উচিত। কেউ কারো পোশাক চয়ন করে দেওয়ার অধিকার রাখে না তবে সেই পোশাক পরে যেন স্বচ্ছন্দ্য বোধ করা যায় এমন পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়াবাসী।

Sudeshna has been writing entertainment reports since 2021.