‘ধর্মনিরপেক্ষতার আল্ট্রা প্রো ম্যাক্স’! আম্বানিদের গণেশ পুজোয় সলমনের ভক্তি দেখে মুগ্ধ নেটদুনিয়া

Salman Khan: কপালে তিলক, গলায় পবিত্র অঙ্গবস্ত্র, গণপতির সামনে আরতি—আম্বানিদের বাড়ির গণেশ পুজোয় এমনই এক ভিন্ন রূপে দেখা গেল বলিউডের ভাইজান সলমন খানকে। তাঁর এই ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় নজর কেড়েছে। অনুরাগীদের একাংশের মতে, সলমনের এই আচরণ ফের তুলে ধরল তাঁর সর্বধর্ম সমন্বয়ের বার্তা।

সলমন খান একাধিকবার জানিয়েছেন, তাঁদের খান পরিবারে সব ধর্মের উৎসবই সমান আনন্দের সঙ্গে পালন করা হয়। ইদ যেমন উদযাপিত হয়, তেমনই প্রতি বছর ধুমধাম করে গণেশ চতুর্থীতেও বাপ্পাকে স্বাগত জানানো হয়। এবার অবশ্য সেলিম খানের বাড়ির পরিবর্তে সলমনের ভাই সোহেল খানের বাড়িতে গণপতি পুজোর আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে ভাইয়ের বাড়িতে যান সলমন। পরে রাতে তিনি পৌঁছে যান শিল্পপতি মুকেশ আম্বানিদের বাড়ি আন্তেলিয়ায় আয়োজিত গণেশ উৎসবে। সেখানেই তাঁর পুজোয় অংশ নেওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, পুজোর আসরে পৌঁছে খালি পায়ে গণেশমূর্তির সামনে এগিয়ে যান সলমন। পুরোহিত তাঁর গলায় পবিত্র অঙ্গবস্ত্র পরিয়ে দেন এবং কপালে এঁকে দেন তিলক। এরপর গণপতির উদ্দেশে ফুল অর্পণ করে আরতিতেও অংশ নেন অভিনেতা। তাঁর এই আধ্যাত্মিক মুহূর্তই নজর কেড়েছে নেটপাড়ার।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সলমনের প্রশংসায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। কেউ তাঁকে হিন্দু-মুসলিম সম্প্রীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। কারও কথায়, সব ধর্মের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে সলমন বরাবরই এগিয়ে। আবার কেউ মজা করে তাঁকে ‘ধর্মনিরপেক্ষতার আল্ট্রা প্রো ম্যাক্স সংস্করণ’ বলেও অভিহিত করেছেন। খান পরিবারের ধর্মীয় সম্প্রীতির বার্তা অবশ্য নতুন নয়। সলমনরাও বিভিন্ন সময়ে তাঁদের পরিবারে বিভিন্ন ধর্মীয় উৎসব পালনের কথা প্রকাশ্যে জানিয়েছেন। সেই কারণেই গণেশ পুজোয় ভাইজানের অংশগ্রহণকে তাঁর অনুরাগীদের একাংশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

তবে গণেশ পুজোয় অংশ নেওয়ার ছবি-ভিডিয়ো নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়, ঠিক তখনই সলমনের একটি রহস্যময় পোস্টও কৌতূহল বাড়িয়েছে। সেখানে তিনি লিখেছেন, কম পাওয়ার সময় যদি খুশি থাকা যায়, তা হলে বেশি পাওয়ার পরেও কেন দুঃখ হবে—এমনই ভাবনা প্রকাশ করেছেন অভিনেতা। অতীতে যে জিনিস চেয়েছিলেন, তা পাওয়ার পর কেন সেটিই অপ্রয়োজনীয় বলে মনে হতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সলমনের এই পোস্টের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। ফলে একদিকে গণপতি আরাধনায় তাঁর সর্বধর্ম সমন্বয়ের বার্তা, অন্যদিকে রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট—দুই নিয়েই আপাতত চর্চার কেন্দ্রে ভাইজান।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক