‘মাথায় হাত বুলিয়ে ছেলে পটানো!’ নন্দিনীকে কটাক্ষ জীতুর, রাজবীরকে হুঁশিয়ারি—বিগ বসের ঘরে তুঙ্গে বিতর্ক

‘বিগ বস বাংলা’-র ঘরে যত দিন গড়াচ্ছে, ততই বদলে যাচ্ছে প্রতিযোগীদের সমীকরণ। কখনও তর্ক-বিতর্ক, কখনও বন্ধুত্ব, আবার কখনও রোম্যান্স—সব মিলিয়ে জমে উঠেছে রিয়্যালিটি শো। এবার চর্চার কেন্দ্রে রাজবীর দে ও নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা। আর তাঁদের এই রসায়নই কার্যত মেনে নিতে পারলেন না জীতু কমল। টাস্ক চলাকালীন নন্দিনীকে প্রকাশ্যেই কটাক্ষ করলেন অভিনেতা। এমনকি রাজবীরকেও দিলেন কড়া হুঁশিয়ারি।

‘বিগ বস’-এর ঘরে প্রেমের সমীকরণ নতুন কিছু নয়। হিন্দি সংস্করণে একাধিকবার প্রতিযোগীদের মধ্যে ঘনিষ্ঠতা দর্শকদের নজর কেড়েছে। এবার সেই একই ছবি দেখা যাচ্ছে ‘বিগ বস বাংলা’-তেও। রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। টাস্কের মাঝেও তাঁদের কথাবার্তা এবং ঘনিষ্ঠ মুহূর্ত নজর এড়ায়নি সহ-প্রতিযোগীদের।

একটি দৃশ্যে নন্দিনীর হাতে হাত রেখে রাজবীরকে বলতে শোনা যায়, “লাইফ পার্টনারের সঙ্গে গেম খেলব আমি?” জবাবে নন্দিনী বলেন, “তাহলে আমি তোমাকে বিশ্বাস করছি।” এরপর বিছানায় পাশাপাশি শুয়ে তাঁদের খুনসুটি করতেও দেখা যায়। রাজবীর নন্দিনীকে বলেন, “তুমি সবথেকে সুন্দর।” সেই কথা শুনে নন্দিনী মজা করে রাজবীরের গাল টিপে দেন।

আর এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখেই মেজাজ হারান জীতু কমল। প্রকাশ্যে নন্দিনীকে উদ্দেশ করে তিনি কটাক্ষ করে বলেন, “ওই মাথায় হাত দিয়ে ছেলে পটানো আমাদের দ্বারা হবে না!” জীতুর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন নন্দিনীও। তাঁকে বলতে শোনা যায়, “তুমি কি সারাদিন বসে জপ করতে করতে এরকম কূটকচালী করো?” তবে এখানেই থামেনি দু’জনের বাগ্‌বিতণ্ডা। জীতুর সঙ্গে বিবাদের পর মনামী ঘোষের কাছে নিজের ক্ষোভের কথা জানান নন্দিনী। জীতুর মন্তব্য তাঁর কাছে বেশ অদ্ভুত লেগেছে বলেও জানান অভিনেত্রী।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ‘বিগ বস’-এর ড্রয়িংরুমে। ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় জীতুকে রাজবীর-নন্দিনী প্রসঙ্গেই বলতে শোনা যায়, “আমার পিছনে কাঠি কোরো না! তাহলে সারাদিন আমিও সেটাই করব।”

জীতুর এই মন্তব্যের পর ‘বিগ বস বাংলা’-র ঘরের সমীকরণ কোন দিকে যায়, সেটাই এখন দেখার। রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা কি আরও বাড়বে, নাকি জীতুর সঙ্গে এই সংঘাত নতুন কোনও বিতর্কের জন্ম দেবে—তার উত্তর মিলবে আগামী পর্বগুলিতেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক