তামিল রীতিতে দেবীরূপে পূজিত হবু মা সামান্থা, সাধের ছবিতে মুগ্ধ নেটপাড়া

জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতির মাঝেই ঘরোয়া আয়োজনে বিশেষ রীতিতে পালিত হল অভিনেত্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন সামান্থা।

তবে সামান্থার এই সাধের অনুষ্ঠান ছিল একেবারেই অন্যরকম। ফুলের পাপড়ি ও পুষ্পবৃষ্টির মধ্যে বিশেষ আধ্যাত্মিক রীতিতে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। অভিনেত্রীর কথায়, এটি নিছক সাধভক্ষণ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য।

এই বিশেষ রীতির নাম ‘কলা আবরণ’। সামান্থা জানিয়েছেন, দেবীর ৯৪টি কলাকে সম্মান জানানোর সঙ্গে এই রীতির যোগ রয়েছে। ভারতীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সামান্থার বক্তব্য, প্রতিটি আচার-অনুষ্ঠানের অন্তর্নিহিত অর্থ হয়তো সবসময় তাঁর জানা থাকে না। তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রতিটি রীতির নেপথ্যে যে গভীর তাৎপর্য রয়েছে, সেই বিশ্বাস তিনি বরাবরই বহন করেন।

‘কলা আবরণ’ রীতির ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী জানান, মন্ত্রের ধ্বনি, প্রার্থনা এবং প্রাচীন আচার-অনুষ্ঠানের মাধ্যমে এক বিশেষ শক্তির সৃষ্টি হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে যত্নের সঙ্গে সংরক্ষিত এই ঐতিহ্যের মধ্য দিয়ে সেই শক্তিকেন্দ্রগুলিকে শুদ্ধ ও উদ্দীপ্ত করার বিশ্বাস রয়েছে।

20260916 075427

এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন দিকগুলির মধ্যে অন্যতম হল হবু মাকে দেবীরূপে পুজো করা। শুধু গর্ভস্থ শিশুর মঙ্গলকামনাই নয়, যে নারীর শরীরে নতুন প্রাণ বেড়ে উঠছে, তাঁরও শুভকামনা করা হয় এই বিশেষ রীতিতে। সামান্থার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি শ্রীচক্র যন্ত্রের পবিত্র কেন্দ্রে বসে রয়েছেন। তাঁর উপর চলছে পুষ্পবৃষ্টি। শ্রীচক্রের নয়টি ‘আবরণ’ আধ্যাত্মিক যাত্রার বিভিন্ন স্তরের প্রতীক বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী।

20260916 075437

অনুষ্ঠানে মহিলাদের মন্ত্রোচ্চারণের সময় চোখ বন্ধ করে নিষ্ঠাভরে নিজেও মন্ত্র জপ করতে দেখা যায় সামান্থাকে। বিশেষ এই আয়োজনে তাঁর স্বামী রাজও উপস্থিত ছিলেন।

20260916 075447

গণেশ চতুর্থীর দিন সাধভক্ষণের এই বিশেষ মুহূর্তগুলির ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন সামান্থা। ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং পারিবারিক ঐতিহ্যের এমন সুন্দর মেলবন্ধন দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক