বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের বিচারক হিসেবে মানা হয়। মানুষের কাজ অনুযায়ী শুভ কিংবা অশুভ ফল প্রদান করেন তিনি। তাই শনির অবস্থান পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তনকে জ্যোতিষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, শনির সামান্য গতিবদলও অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
২০২৬ সালে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন এবং আগামী ৯ অক্টোবর পর্যন্ত তিনি এই নক্ষত্রেই অবস্থান করবেন। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই সময় কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ শুভ প্রভাব পড়তে পারে। আর্থিক উন্নতি, কর্মজীবনে সাফল্য, পারিবারিক সুখ এবং নতুন সুযোগের দরজা খুলতে পারে এই চার রাশির জন্য।
তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। শনিদেব ও শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভাগ্যের সহায়তা মিলতে পারে প্রায় সব ক্ষেত্রেই। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি, জমি বা গাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে।
এছাড়া জীবনযাত্রার মান উন্নত হতে পারে এবং আর্থিক স্বচ্ছলতা বাড়বে। পরিবারে শুভ অনুষ্ঠান বা সুখবর আসার সম্ভাবনাও রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনাও হতে পারে।
বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন বিশেষ ইতিবাচক ফল বয়ে আনতে পারে। দীর্ঘদিনের বকেয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে পারে।
চাকরিজীবীরা পদোন্নতি বা পছন্দের স্থানে বদলির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টি লাভজনক হতে পারে। নতুন ব্যবসা শুরু বা পুরোনো ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়কে শুভ মনে করা হচ্ছে। প্রেমের জীবনেও নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি

আগামী চার মাস ধনু রাশির জাতকদের জন্য আর্থিক উন্নতির সময় হতে পারে। আয় বৃদ্ধির নতুন পথ খুলে যেতে পারে এবং সঞ্চয়ের সুযোগও বাড়বে। ভবিষ্যতের জন্য বিনিয়োগ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন ব্যবসা, প্রজেক্ট বা পেশাগত উদ্যোগ শুরু করার জন্যও সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে। শুধু অর্থ নয়, পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও সুখ-শান্তি বজায় থাকতে পারে।
মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ভালো চাকরির অপেক্ষায় থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসাও মিলতে পারে।
বিদেশ সংক্রান্ত কাজ, ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি। পাশাপাশি দীর্ঘদিনের মানসিক চাপ কমতে পারে এবং পুরোনো আইনি বা ব্যক্তিগত জটিলতা থেকেও মুক্তি মিলতে পারে।
জ্যোতিষ মতে কী ইঙ্গিত?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির রেবতী নক্ষত্রে অবস্থান অনেকের জীবনে স্থিতি ও পরিশ্রমের ফল এনে দিতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, তাঁদের জন্য এই সময়টি ইতিবাচক ফলের ইঙ্গিত বহন করছে। তবে ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে বলেও মনে করিয়ে দিচ্ছেন জ্যোতিষীরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.