‘বিগ বস বাংলা’-র গ্র্যান্ড ওপেনিংয়ের আগেই বড় ধাক্কা খেয়েছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের সময় পায়ে গুরুতর চোট পান তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, হাঁটুতেও অস্ত্রোপচার করাতে হয় অভিনেতাকে। এবার হাসপাতালের বেড থেকেই নিজের শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানালেন শন।
‘বিগ বস বাংলা’-র এবারের সিজনে ১৫ জন প্রতিযোগীর মধ্যে শন বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা ছিল। কিন্তু গ্র্যান্ড ওপেনিংয়ের প্র্যাকটিসের শুটিং চলাকালীন পায়ে চোট পাওয়ায় শেষ মুহূর্তে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যায়। পরে হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্যের খবর দিয়ে শন লেখেন, অনুরাগীরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় তিনি তাঁদের কাছে কৃতজ্ঞ। হাঁটুতে চোট লাগার পর দ্রুত অস্ত্রোপচার করাতে হয়েছে এবং স্বস্তির বিষয় হল, তাঁর সার্জারি সফল হয়েছে।
শন আরও জানান, জীবনে নানা প্রতিকূলতা আসতেই পারে। তবে সেই প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। অনুরাগীদের প্রার্থনা এবং শুভকামনাই তাঁকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে বলেও জানান অভিনেতা।
আরও পড়ুন,
‘অদ্ভুত পরিস্থিতি, মাথা খারাপ হয়ে যাচ্ছে…’, কী কারনে কান্নায় ভেঙে পড়লেন আলেকজান্দ্রা?
শনের এই পোস্ট সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ‘বিগ বস বাংলা’-র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন তিনি? অনুরাগীদের একাংশের প্রশ্ন এখন সেটাই। যদিও অভিনেতার পোস্টে ‘বিগ বস’-এ ফেরার বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। অন্যদিকে, শনের পাশাপাশি অভিনেতা জিতু কামালের ‘বিগ বস বাংলা’-য় প্রবেশ নিয়েও জোর জল্পনা চলছে। ফলে আগামী দিনে শো-তে নতুন কোনও চমক অপেক্ষা করছে কি না, তা নিয়ে দর্শকদের কৌতূহল বাড়ছে।

‘বিগ বস বাংলা’-র ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সমীকরণ। মূল ঘরের পাশাপাশি ‘ডাগআউট’-এও রয়েছেন কয়েকজন প্রতিযোগী। ইতিমধ্যেই দুর্নিবার সাহা ও সোহিনী পাল ডাগআউট থেকে মূল ঘরে ফিরে এসেছেন। ফলে আগামী দিনে আর কে মূল ঘরে ফিরবেন, কে ডাগআউটে যাবেন কিংবা নতুন কোনও প্রতিযোগীর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে কি না—তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন,
Sreemoyee: মহানায়কের জন্মশতবর্ষে চাঁদের হাট, তারকাদের মাঝে শ্রীময়ী চট্টরাজ
তবে শন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বিষয় তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা। অভিনেতার অস্ত্রোপচার সফল হলেও তিনি কবে সম্পূর্ণ সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারবেন, সেটাই আপাতত দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.