Shreya Ghoshal: নিজের সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি স্টাইল স্টেটমেন্টেও যে তিনি অনন্যা, তা ফের প্রমাণ করলেন শ্রেয়া ঘোষাল (Shreya)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন গায়িকা।
আর সেই ছবিতেই লাল রঙের অসাধারণ পোশাকে ধরা দিল তার ছিমছাম অথচ নজরকাড়া সাজ। ছবিতে শ্রেয়াকে দেখা গিয়েছে উজ্জ্বল লাল রঙের পোশাকে। পোশাকের উপর থাকা অসাধারণ নকশার কাজ পুরো লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। সঙ্গে রুপোলি গয়না এবং সবুজ পাথরের ছোঁয়া দুইয়ের মেলবন্ধনে তৈরি হয়েছে এক সুন্দর কনট্রাস্ট।
খোলা চুল, চোখের আকর্ষণীয় মেকআপ এবং স্বাভাবিক অভিব্যক্তিতে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে তার উপস্থিতি। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে, কখনও মিষ্টি হাসিতে বিভিন্ন পোজে অনুরাগীদের মন জয় করেছেন গায়িকা। পোস্ট করে লিখেছেন, ‘ভালোবাসায় ভরা একটি রাতের জন্য সবকিছু লাল। এতো চমৎকার দর্শক হওয়ার জন্য হিউস্টনকে ধন্যবাদ! আশা করি শীঘ্রই আবার দেখা হবে।’
পোস্ট করতেই বেশ ভাইরাল হয়েছে ছবিগুলি। মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
শ্রেয়ার এই নতুন পোস্টের পাশাপাশি পেশাগত জীবনও এখন বেশ ব্যস্ত। ২০২৬ সালে তার ‘Unstoppable’ কনসার্ট ট্যুরের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘জয় জয় রাম’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটির সুর করেছেন এ.আর রহমান এবং এটি আসন্ন ‘Ramayana’ সিনেমার প্রথম প্রকাশিত গান। ফলে একদিকে মঞ্চে তার সুরের জাদু, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এমন নজরকাড়া উপস্থিতি, সবমিলিয়ে ফের অনুরাগীদের আলোচনার কেন্দ্রে শ্রেয়া ঘোষাল।

Sudeshna has been writing entertainment reports since 2021.