গত শুক্রবার ১৯শে সেপ্টেম্বর মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তারপর কেটে গিয়েছে সাত দিন। গত মঙ্গলবার তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে বর্তমানে গায়কের মৃত্যু নিয়ে ক্রমশ জল ঘোলা হয়ে চলেছে। কারণ জুবিনের মৃত্যু হয়েছে আকস্মিক দুর্ঘটনায়। আর তারপর থেকেই ক্রমশ সন্দেহের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছে। কেউ কেউ মনে করেন শুধুমাত্র দুর্ঘটনায় জুবিনের মৃত্যু হয়নি।

আরও পড়ুন,
প্রয়াত জুবিন গার্গের শোকে ডুবে রাজ্যবাসী, এমন পরিস্থিতে অসম ছুটলেন ভাস্কর!
জুবিন গার্গের মামলায় ন্যায়বিচার নিশ্চিত, জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিনেল অসম সরকার?
বরং তার মৃত্যুর পিছনে কেউ কেউ দায়ী থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। এরই মাঝে জুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মার দিকে সকলে আঙুল তুলছেন। এদিকে বিশেষ তদন্তকারী দলের তরফে সিদ্ধার্থকে সমন পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, তদন্তকারী সংস্থার নজরে রয়েছে আরও অনেকের নাম। আর তারই একজন হলেন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত।

আরও পড়ুন,
Alia-Ranbir: রনবীরের জন্মদিনে কাঁচাহাতে শুভেচ্ছাবার্তা লিখলো একমাত্র কন্যা রাহা! ছবি ভাগ করে নিলেন আলিয়া
জুবিন গার্গের মৃত্যুর ১২ দিনের মাথায় গ্রেফতার গায়কের আপ্তসহায়ক সহ আরও এক রাঘব বোয়াল, তদন্ত এগোলো কতদূর?
জানা যাচ্ছে, জুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মার মতন শ্যামকানু মহন্তকেও তলব করতে পারে তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, দুর্ঘটনার দিন গায়কের সঙ্গে যারা ছিলেন সকলকে তলব করা হবে। জুবিনের সঙ্গে সেদিন নৌকায় যারা ছিলেন তাদেরও সময় পাঠানো হবে। আগামী ৬ই অক্টোবর সকলকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন,
Raghu Dakat-Dev: মহাষষ্ঠীতে বাবা-মাকে নিয়ে পুজো প্যান্ডেলে হাজির রঘু ডাকাত!
এর পাশাপাশি জুবিনের ব্যান্ডের অন্যতম বাদ্যযন্ত্রী শেখর জ্যোতি গোস্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে তিনিও গিয়েছিলেন। তবে গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মা একটি খোলা চিঠি লিখেছেন। তাতে তিনি লিখেছেন, “আমি জ়ুবিনদার আপ্তসহায়ক হওয়ার আগেই তার প্রায় সমস্ত গান তৈরি হয়ে গিয়েছিল। তার মধ্যে বহু বাণিজ্যসফল গানও রয়েছে।”

আরও পড়ুন,
‘জুবিনের মৃত্যু বিচার না পেলে… ভোট দেবেন না’ : বিস্ফরক অসমের মুখ্যমন্ত্রী, কী প্রতিজ্ঞা করলেন?