অবশেষে সমস্ত অপেক্ষার অবসান। মা হলেন অভিনেত্রী সোহিনী। তাঁর ও শোভনের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবরটি ভাগ করে নিয়েছেন সোহিনী।
প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আসার পর থেকেই জীবনের এই বিশেষ অধ্যায়ের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সাধভক্ষণের ছবিও পোস্ট করেছিলেন তিনি। এমনকী, গর্ভাবস্থার মধ্যেও সিনেমার শুটিং চালিয়ে গিয়েছেন। তবে শেষের কয়েক মাসে তাঁকে খুব বেশি বাইরে ঘুরতে দেখা যায়নি। সন্তানের জন্মের আগে বেশ সাবধানেই সময় কাটাচ্ছিলেন তিনি।
অবশেষে ২০ সেপ্টেম্বর এল সেই বিশেষ দিন। সোহিনী ও শোভনের পরিবারে এল পুত্রসন্তান। সুখবর জানাতে সোশ্যাল মিডিয়ায় দুটি ছোট্ট পায়ের ছাপের ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবির সঙ্গে তিনি লেখেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন। ২০/৯/২০২৬।”
সোহিনীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে অনুরাগী থেকে শুরু করে পরিচিতদের একের পর এক শুভেচ্ছাবার্তা জমা পড়তে থাকে। আপাতত নতুন সদস্যকে নিয়েই ব্যস্ত সোহিনী ও শোভন। তাঁদের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.