Sonakshi-Jaheer: একপ্রকার বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi)। প্রত্যেকে ভেবেছিলেন হয়তো কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হবে দুজনের। তবে সকলকে ভুল প্রমাণিত করে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন সোনাক্ষী এবং জাহির ইকবাল।
প্রমাণ করে দিলেন সত্যিকারের ভালোবাসলে ধর্ম কখনো তার পথে বাধা হয়ে দাঁড়ায় না। রীতিমতো সকলের মুখে ঝামা ঘষে দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন সোনাক্ষী এবং জাহির। শুরুতে নানান বাধা এসেছে সম্পর্কে। তবে সেসবকে তোয়াক্কা না করে বিয়ে করেছিলেন অভিনেত্রী।
আর এখন তাদের সম্পর্ক দেখে রীতিমতো হিংসা করেন সকলে। আদর্শ বৈবাহিক জীবনের উদাহরণ হিসেবে ব্যবহৃত হয় তাদের নাম। সম্প্রতি বিদেশে গিয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন তারা। ভাগ করে নিয়েছেন তার একগুচ্ছ ছবি। যেখানে দেখা যায় কতটা প্রাণবন্তভাবে বাঁচেন এই জুটি।
মূলত সমুদ্রসৈকতে দেখা গিয়েছে তাদের। একে অপরের সাথে কখনো খুনসুটিতে মেতে উঠেছেন আবার কখনো একসঙ্গে সূর্যাস্ত দেখছেন। ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বাঁচো, ভালোবাসো, হাসো। এরই নাম জীবন।’
যা দেখার পর তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তারা যেন এভাবেই সারাটা জীবন একসঙ্গে বাঁচেন। উল্লেখ্য, তাদের সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুত্ব। দুজনের মধ্যে চিরাচরিত বৈবাহিক সম্পর্ক দেখা যায় না। বরং একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে মেতে ওঠেন। যা তাদের অনেক বেশি প্রাণবন্ত করে তোলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.