Sourav Ganguly: ‘দাদাগিরি’ থেকে বাদ পড়লেও নতুনভাবে পর্দায় ফিরছেন ‘মহারাজ’, উঠে এলো তারই প্রথম ঝলক

Sourav Ganguly: বাদ পড়েছেন দীর্ঘ এক দশকের বেশি ধরে সঞ্চালনা করা ‘দাদাগিরি’ থেকে। তবে জি বাংলা হাত ছেড়ে দিলেও তাকে নতুনভাবে ফিরিয়ে আনতে চলেছে স্টার জলসা। নতুন ভাবে, নতুন রূপে কলকাতার প্রিন্সকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। বাংলার সব থেকে বড়ো রিয়্যালিটি শো নিয়ে আসছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

এদিন সোশ্যাল মিডিয়ায় তারই প্রমো পোস্ট করা হয়েছে স্টার জলসার তরফ থেকে। ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করবেন ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী। শক্তিশালী একটি প্রমো পোস্ট করেছে চ্যানেল কর্তৃপক্ষ। যার ক্যাপশনে লেখা, “বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর হাত ধরে আসছে বাংলার বিনোদনের বস – Bigg Boss বাংলা।”

ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর সকলে বলছেন ‘দাদাগিরি’র থেকে বেশি হিট হতে চলেছে ‘বিগ বস বাংলা’। এবং সৌরভ গাঙ্গুলী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিজের একশো শতাংশ দেবেন সাফল্যের জন্য। উল্লেখ্য, জি বাংলায় এক দশকেরও বেশি সময় ধরে চলেছে ‘দাদাগিরি’।

যেখানে রীতিমতো দাপটের সাথে সঞ্চালনা করেছেন সৌরভ গাঙ্গুলী। তবে সেখান থেকেই বাদ পড়েছেন তিনি। একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে জি বাংলার তরফ থেকে। যেমন- ‘দাদাগিরি’তে সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সুপারস্টার দেব। অন্যদিকে দীর্ঘ সময় ধরে চলা ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা ব্যানার্জি।

তার পরিবর্তে সেখানে নেওয়া হয়েছে স্বস্তিকা মুখার্জিকে। কিছু দর্শকদের মনে এখন একগুচ্ছ প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। এতোদিন ধরে চলা রিয়্যালিটি শো’গুলি থেকে প্রধান সঞ্চালক ও সঞ্চালিকাকে বাদ দিয়ে কি সেগুলি আদৌ চলবে? আপাতত তার উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক