Srabanti: সাদা পোশাকে মোহময়ী শ্রাবন্তী, নতুন ছবিতে ফের নজর কাড়লেন অভিনেত্রী

Srabanti: সাদা রঙের পোশাকে নরম, স্নিগ্ধ অথচ আত্মবিশ্বাসী লুকে ধরা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti)। সম্প্রতি তার পোস্ট করা একগুচ্ছ ছবিতে অভিনেত্রীর এই মায়াবী উপস্থিতিই নজর কেড়েছে অনুরাগীদের।

সাদা পোশাকের সঙ্গে সাবলীল ভঙ্গি এবং স্বাভাবিক হাসিতে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। ছবিগুলিতে কখনও ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনও খোলা পরিবেশের মাঝে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। তার এই স্নিগ্ধ লুক ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়োচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর নতুন পোস্ট মানেই অনুরাগীদের মধ্যে বাড়তি উৎসাহ এবারও তার ব্যতিক্রম হয়নি। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় শ্রাবন্তী। ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে পরিবারের নানা প্রসঙ্গ, নিজের ছবি বিভিন্ন বিষয়ই মাঝে মাঝে পোস্ট করেন তিনি। সম্প্রতি ছেলে অভিমন্যুর নতুন ফটোশ্যুটের ছবিতেও মায়ের ভালোবাসা প্রকাশ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও নিজের কাজ ও ব্যস্ততা নিয়ে এগিয়ে চলেছেন শ্রাবন্তী। তার সাম্প্রতিক পোস্টগুলোতেও সেই আত্মবিশ্বাসী উপস্থিতিই ধরা পড়ছে। নতুন এই সাদা লুক তাই অনুরাগীদের মনে ফের একবার জায়গা করে নিয়েছে।

ইতিমধ্যেই সেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই বলছেন ঠিক যেন আগের অভিনেত্রীকে ফিরে পেয়েছেন তারা। আসলে কিছুটা সময় তার চেহারায় এতোটাই পরিবর্তন এসেছিল যে অভিনেত্রী সুলভ জৌলুস সারিয়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে আবার আগের চেহারায় ফিরছেন অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক