Sreemoyee: শ্রীময়ীর দ্বিতীয় সন্তান আগমনের খবর গোপন রেখে ঋতুপর্ণা হয়ে উঠেছেন তার অন্তরের বন্ধু! কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী

Sreemoyee: সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। এরই মাঝে তিনি বন্ধুত্বের আসল সংজ্ঞা তুলে ধরলেন সকলের সামনে। ইন্ডাস্ট্রির কাকপক্ষীও টের পাননি তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অথচ এক অভিনেত্রী প্রথম থেকে সবটাই জানতেন। তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তিনি কাউকে কিছু বলেননি বরং সবটাই নিজের মধ্যে রেখেছেন।

সেই বিষয়ে কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘ বার্তা ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার সাধের একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, “আজ একটা সত্যি ঘটনা শেয়ার করছি, আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু নেই বললেই চলে, যারা আছেন তারা বন্ধু নয় তারা পরিচিত এবং তাদের সাথে সুসম্পর্ক। কিন্তু বন্ধু আর পরিচিতর মধ্যে অনেক পার্থক্য থাকে, এটা আমি আমার ২৯ বছরের বয়সে এসে উপলব্ধি করেছি, সত্যি ভগবান যখন যাকে দেয় দুহাত খুলে দেয়, এরকম আমাকে ইন্ডাস্ট্রিতে একজন বেস্ট ফ্রেন্ড দিয়েছে যে কিনা আমার রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন।

ইনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি যখন আমার দ্বিতীয় প্রেগনেন্সির কথা জানতে পেরেছিলাম, আমি সবার প্রথম কাঞ্চন, এবং আমার মা বাবা ছাড়াও যে মানুষটিকে ফোন করেছিলাম, তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খবরটা তো খুবই আনন্দের, কিন্তু একটাতো টেনশন,ভয় কাজ করছিল যে জার্নি টা smooth হবে তো, যেহেতু কৃষভি অনেকটাই ছোট, তাই দোনামনায় ভুগছিলাম কি করা উচিত, ঋতুদি আমার খবরটা শুনে বললো, ‘একদম অন্য কোন কথা না ভেবে যে পৃথিবীতে আসছে তাকে আমন্ত্রণ জানা, মানুষ মাথা ঠুকে সন্তান পায় না, তোকে ঈশ্বর না চাইতেই দিয়েছে, একদম কোন নেগেটিভ চিন্তা করবি না ,মুখেও আনবি না।’

এমনকি নিজের জীবন দিয়ে উদাহরণ দিয়েছে। আমাকে বলেছিল, ‘আমি যে সময় দু বাচ্চার মা হয়েছি সে সময় আমি ব্যাক টু ব্যাক ছবির হিরোইন, তখন একজন হিরোইনের পক্ষে মা হওয়া খুব সহজ বিষয় ছিল না কাজের ক্ষেত্রে। এখানে তুই তো অনেক ভাগ্যবতী, পরপর মা হওয়ার সুযোগ পেলি, সারা জীবন কাজকর্ম ,চিন্তা ভাবনা সব থাকবে, কিন্তু এখন যে আসছে তাকে সুস্থভাবে বড় কর নিজেকে সুস্থ রাখ ,তার খেয়াল রাখ, রেস্টে থাক, কোন চিন্তা করবি না আর তুই জানবি তোর দিদির মত আমি সবসময় তোর পাশে আছি,যেকোনো আপদ বিপদ সুখের দিনে।’

অনেকে হয়তো এই কথাটা বলে, কিন্তু কাজে করেনা, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এমন একজন মানুষ, উনি প্রমাণ করে দিয়েছেন উনি শুধুমাত্র একজন ভালো অভিনেত্রী নয়, ভালো অভিনেত্রী হওয়ার জন্য একজন ভালো মনের মানুষ হওয়া দরকার, সত্যিই এই সারে ৯ মাসের জার্নিতে, ঋতুদি যেভাবে আমার পাশে ছিল, আমার হয়তো ভাষায় বলে বোঝানো কম হবে। আমার আত্মীয় পরিজনের থেকেও বেশি,প্রত্যেকটা দিন আমার শারীরিক খবর নিয়েছে, মানসিক স্বাস্থ্যের খবর নিয়েছে, আর সব থেকে বড় কথা হল বন্ধুত্বের সংজ্ঞা বিশ্বাস, গত পরশু দিন ঋতুদি আমাকে সাধ খাইয়েছে। তারপরের দিনই আমি এডমিট হয়েছি, কিন্তু আমার ডেলিভারি হওয়া পর্যন্ত এই কথাটা আমার আর ঋতুদির মধ্যেই ছিল কাকপক্ষীকেও ঋতুদি জানায়নি। এটাই আসল বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত।”

২০ বছরের সম্পর্ক, ত্যাগ আর বিতর্ক— উত্তম-সুপ্রিয়ার অধ্যায় নিয়ে মুখ খুললেন সোমা দেবী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক