বিগ বস বাংলার ঘরে ফের একবার সামনে এল সৃজলা গুহ ও নন্দিনীর সম্পর্কের টানাপোড়েন। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন সৃজলা। সুস্থ হয়ে বাড়িতে ফেরার পরেই নন্দিনীর সঙ্গে তাঁর একান্তে কথা বলতে দেখা যায়। সেই কথোপকথনেই উঠে আসে ব্যক্তিগত চিঠি থেকে শুরু করে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে জমে থাকা ক্ষোভের কথা।
ক্যাপ্টেন্সি টাস্কের সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান সৃজলা। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে এবং হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকতে হয় তাঁকে। কিছুটা সুস্থ হওয়ার পর অবশেষে বিগ বসের বাড়িতে ফেরেন অভিনেত্রী। ফিরে এসেই তিনি জানান, রাজবীরকে ঘোড়া থেকে নামানোর সময় যে ভাবে বিষয়টি সামলানো হয়েছিল, তাঁর ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং তাঁর ঘোড়াটিকে কার্যত আছাড় মারা হয়েছিল বলেই অভিযোগ করেন সৃজলা। আচমকা সেই ঝাঁকুনিতে মুখ থুবড়ে পড়ে যান তিনি।
সৃজলা হাসপাতালে থাকাকালীন নন্দিনী একাধিকবার জানিয়েছিলেন, সৃজলা বাড়িতে ফিরলে তাঁর সমস্ত রাগ-ক্ষোভ যেন প্রকাশ করেন। কিন্তু সেই সময়েই রাজবীরের সঙ্গে কথা বলার সময়ে সৃজলাকে নিয়ে নিজের অপছন্দের কথা জানিয়েছিলেন নন্দিনী। এমনকী রাজবীর সৃজলার সঙ্গে কথা বলছেন, সেটিও তাঁর ভালো লাগছে না বলে জানিয়েছিলেন তিনি।
সৃজলা বাড়িতে ফেরার পর অবশেষে মুখোমুখি হন দু’জনে। সৃজলা যখন শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তাঁর কাছে গিয়ে কথা বলেন নন্দিনী। নিজের আচরণের জন্য ক্ষমাও চান তিনি। সেই সময় উঠে আসে সৃজলার ব্যক্তিগত চিঠির প্রসঙ্গ।নন্দিনী জানান, সৃজলার যে ব্যক্তিগত চিঠিটি তিনি ছিঁড়ে ফেলার পরিকল্পনা করেছিলেন, সেটি তিনি পুরোপুরি পড়েননি। চিঠিটি খুলে কিছুটা অংশ পড়েছিলেন। তাঁর মনে হয়েছিল, সেটি হয়তো সৃজলার প্রেমিকের লেখা নয়। সেই কারণেই তিনি চিঠিটি পড়েছিলেন বলে জানান নন্দিনী।
নন্দিনীর কথা শুনে সৃজলা অবশ্য স্পষ্টভাবে নিজের আপত্তির কথা জানান। তিনি বলেন, ‘সত্যিটা বল… চিঠিটায় I Love You লেখা ছিল। তোর যদি মনে হয়ে থাকে, ওটা আমার বয়ফ্রেন্ডের চিঠি, তাহলে তো আরওই সেটা পড়া উচিত হয়নি।’ সৃজলা আরও জানান, ওই কথাগুলি তিনি বিশ্বাস করে কাউকে লিখেছিলেন। তাই তাঁর ব্যক্তিগত চিঠি পড়ার বিষয়টি তিনি সহজভাবে নিতে পারেননি। এর পাশাপাশি ক্যাপ্টেন্সি টাস্ক নিয়েও নন্দিনীর বিরুদ্ধে নিজের অভিমান প্রকাশ করেন সৃজলা। তাঁর বক্তব্য, নন্দিনী যদি ভালভাবে এসে তাঁকে ক্যাপ্টেন্সি টাস্ক থেকে সরে দাঁড়ানোর কথা বলতেন, তাহলে হয়তো তিনি রাজিও হয়ে যেতেন। কিন্তু ক্যাপ্টেন্সি জেতার জন্য নন্দিনীর আচরণ তাঁর কাছে অপ্রত্যাশিত বলেই মনে হয়েছে।
ফলে সৃজলা-নন্দিনীর এই কথোপকথনে একদিকে যেমন ব্যক্তিগত চিঠি ঘিরে বিতর্ক সামনে এসেছে, তেমনই ক্যাপ্টেন্সি টাস্কের সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে জমে থাকা অভিমানও প্রকাশ্যে এসেছে। এখন দেখার, এই কথোপকথনের পর বিগ বসের বাড়িতে সৃজলা ও নন্দিনীর সম্পর্ক কোন দিকে মোড় নেয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.