বিতর্ক যেন তাঁর পিছু – ছাড়তেই চায় না। পেশায় একজন অভিনেত্রী হলেও সাধারণ মানুষ কিন্তু তাঁকে বেশি চেনেন বিতর্কের কারণেই। ২০২০ সালের জুন মাসে মু্ম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় যেনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত দেহ। সেই সময় অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন এই রিয়া চক্রবর্তী। আদতে বাঙালি, এই অভিনেত্রীকে নিয়ে সেই প্রথম শুরু হয় বিতর্ক। জনপ্রিয় অভিনেতা সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর মামলা চলাকালীন মাদক যোগ থাকার অভিযোগে জেলও খাটতে হয়েছে তাঁকে।
আপাতত তিনি স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাঁর কথাবার্তা, কাজকর্মের কারণে ইদানীং তাঁকে প্রায়ই দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের শিরোনামে। সম্প্রতি রিয়া একটি পডকাস্ট চ্যানেল খুলে সুস্মিতা সেনের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। সেখানে তিনি নিজেকে ‘সুযোগসন্ধানী’বলে অভিহিত করেছিলেন। আসলে এই উক্তির মধ্যে ছিল এক প্রকার অভিমান। সুশান্তের মৃত্যুর পর তাঁকে অনেক অভিযোগের মুখে পড়তে হয়েছে।
এ বার ফের তাঁর ভুল ধরলেন সাইবারবাসীরা। শোনা যাচ্ছে, তিনি নাকি এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন, উদ্যোগপতি নিখিল কামাথের সঙ্গে। সম্প্রতি এক সংবাদ সংস্থা সমাজিক মাধ্যমে রিয়া-নিখিলের একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের রাস্তায় চলছে মোটর বাইক, নিখিলের পিছনে বসে যাচ্ছেন রিয়া। সে সময় তাঁর পরনে ডেনিম জ্যাকেট, মুখে মাস্ক। কিন্তু মাথায় নেই হেলমেট। তবে বাইক চালকের মাথায় হেলমেট ছিল। এর পরই নেটিজেনদের তরফে ধেয়ে আসে কটাক্ষ,’রিয়ার জন্য আলাদা আইন না কি, মাথায় হেলমেট নেই যে!’ এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাইক চড়ার সময় কি আর হেলমেট পরার প্রয়োজন হচ্ছে না?’
আরও পড়ুন,
*‘… আনন্দ উপভোগ করার পরিস্থিতি নেই’, আক্ষেপ ৩ বার ডিভোর্সি শ্রাবন্তীর!

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.