Susmita Dey: নিজের ‘নরমতম যুগে’ সুস্মিতা দে, মায়াবী সাজে মন কাড়লেন অভিনেত্রী

Susmita: টেলিপাড়ার পরিচিত মুখ সুস্মিতা দে (Susmita)। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার তার সাম্প্রতিক পোস্ট ঘিরেই মুগ্ধ নেটপাড়া। নিজের এই সময়কে ‘নরমতম যুগ’ বলে অভিহিত করেছেন অভিনেত্রী।

সাম্প্রতিক পোস্টে সুস্মিতাকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম এক আবহে। সাদা রঙের শাড়িতে তার সাজে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। শাড়ি, মানানসই ব্লাউজ এবং ঐতিহ্যবাহী সোনার গয়না, সবমিলিয়ে যেন পুরনো দিনের কোনও বাংলা সিনেমার নায়িকা।

খোঁপায় বাঁধা চুল, কপালে টিপ ও কপালের অলঙ্কার তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উষ্ণ আলো-আঁধারির পরিবেশে তোলা ছবিগুলিতে ধরা পড়েছে এক শান্ত, কোমল এবং নস্ট্যালজিক আবহ।
তবে শুধু সাজ নয়, অভিনেত্রীর পোস্টের ক্যাপশনও নজর কেড়েছে। নিজের এই সময়কে ‘নরমতম যুগ’ বলে উল্লেখ করেছেন সুস্মিতা।

তার এই কথাতেই যেন ধরা পড়েছে জীবনের একটি শান্ত, সুন্দর মুহূর্তকে উপভোগ করার ইঙ্গিত। স্বাভাবিকভাবেই পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্টবক্স। কাজের দিক থেকেও সুস্মিতার সময়টা বেশ গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে ‘কুহেলি’র হাত ধরে ওটিটিতে তার অভিষেক হয়েছে।

পাশাপাশি ছোটপর্দাতেও নতুন কাজ নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। ‘তিলোত্তমা’য় তার নতুন চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সবমিলিয়ে, অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজের এই ‘নরমতম যুগ’-এর মুহূর্তগুলো যে সুস্মিতা বেশ উপভোগ করছেন, তার সাম্প্রতিক পোস্ট যেন সেই কথাই বলছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক